ভূরুঙ্গামারীতে জেঁকে বসেছে শীত,বিপাকে নিম্ন আয়ের মানুষ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় হঠাৎ করেই জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েক দিন ধরে ভোররাত থেকে সারা দিন পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। শীতের প্রকোপ বাড়ায় ভোরে কাজে বের হতে পারছেন না অনেক দিনমজুর। ফলে দৈনিক আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলোতে দেখা দিয়েছে চরম সংকট। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অনেক মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাস্তাঘাটে চলাচলকারী মানুষের সংখ্যাও কমে গেছে। শীতের কারণে সর্দি-কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তবে প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাব থাকায় ভোগান্তি আরও বেড়েছে। স্থানীয় দিনমজুর শহিদুল ইসলাম বলেন,শীতে সকালে কাজে বের হতে পারছি না। কাজ না করলে সংসার চলে না। ঘরে গরম কাপড়ও নাই।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied