ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে মাধ্যমিক স্তরের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ৩:৩৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২০২৫ সালের মাধ্যমিক স্তরের জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ( ২৮ ডিসেম্বর ২০২৫,) রবিবার সকাল ১০টা থেকে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় মাধ্যমিক স্তরে মোট ৪২৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে ছাত্র ছিল ১৪৭ জন এবং ছাত্রী ছিল ২৭৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৩১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৯ জন ছাত্র ও ২২ জন ছাত্রী।ফলে মোট ৩৯৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। 

পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও সহকারী শিক্ষক শ্রী পরিমল চন্দ্র সাহা জানান, পরীক্ষাটি সুন্দর ও সুস্থ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কেন্দ্রের কার্যক্রম নির্বিঘ্ন ছিল।

এমএসএম / এমএসএম

মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস