রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপির প্রার্থী শরীফ উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপি) মনোনীতপ্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব:) মো: শরীফ উদ্দিন।
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার নাজমুস সাদাত রত্ন ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।’
মনোনয়ন ফরম জমা দেওয়া আগে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
বক্তব্য তিনি বলেন, সকলকে নির্বাচনী আচারণবিধি মেনে চলতে হবে।
গোদাগাড়ীতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর রাজশাহী ডিসি অফিস ও তানোর উপজেলা নির্বাহী অফিসে মনোনয়ন ফরম জমা দিবেন বলে উপজেলা বিএনপির শীর্ষনেতারা জানিয়েছেন।
তবে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ জানান এ আসনে এখন পর্যন্ত এক জনই মনোনয়ন ফরম জমা দিয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন