রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেলা সাড়ে ১১ টায় নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী সাংবাদিকদের বলেন, আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলাম,আমি নির্বাচিত হলে গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে । আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে ইনশা আল্লাহ। এককথায় রাজশাহী-১ আসনকে অনন্য সমৃদ্ধশালী ও কর্মসংস্থানের অঞ্চল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”।
এমএসএম / এমএসএম
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Link Copied