কুমিল্লা-৯ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নার্গিস সুলতানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
আবুল কালাম বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং লাকসাম উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা-৯ আসনে ধানের শীষের পক্ষে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীর নির্বাচনে বিএনপি বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ