ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ইমরান বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:২৭

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ইমরান বেকারী নামক এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহানগরের কোনাবাড়ী থানাধীন জেলখানা রোড এলাকায় বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্রিম রোল, রুটি সহ বিভিন্ন পণ্য তৈরি করার অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযানে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহার পরিলক্ষিত হয়। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের সঠিক তথ্য সংরক্ষণে অবহেলা পাওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় তিনি ব্যবসায়ীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান জানান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপ-পরিদর্শক (এসআই) অরুবা সুলতানার নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ