ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মালিবাগে বজ্রপাতে দুই শিশুসহ নিহত তিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২১ বিকাল ৫:৪

দেশের বিভিন্ন এলাকায় খোলা ময়দানে সাধারণত বজ্রপাতের ঘটনা ঘটলেও এবার রাজধানীর ব্যস্ততম এলাকা মালিবাগে বজ্রপাতে মারা গেছে দুই শিশুসহ তিনজন।

শনিবার দুপুরের এই ঘটনায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজনের নাম হলো সাবিনা ওরফে পাখি। বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নাম-পরিচয় জানা যায়নি।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক গোলাম কুদ্দুস। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের কর্মকর্তারা গেছেন। তারা এলে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে মালিবাগ চৌধুরীপাড়া সোনা মিয়ার গলিতে সাবিনা ওরফে পাখি ও এক ব্যক্তি বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন।

এদের মধ্যে সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন। আর নাম না জানা এক ব্যক্তিকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বাকি একজনের মৃত্যু হয় মেডিকেল কলেজ হাসপাতালে।

মৃত সাবিনা ওরফে পাখি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর মানিকপুর গ্রামের মহসিনের মেয়ে। তারা রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার সোনা মিয়ার গলিতে মাজেদার বাড়িতে ভাড়া থাকত।

প্রীতি / প্রীতি

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ