ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টিম পজিটিভ এর পক্ষ থেকে

সেই চালককে বাইক উপহার দিলেন গোলাম রাব্বানী


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:৫৮

পাঠাও চালক শওকত আলীকে মোটরসাইকেল উপহার দিয়েছেন টিম পজিটিভ এর প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেয়া পাঠাও চালক শওকত আলীকে মোটরসাইকেল উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গত বুধবার রাতে শওকত আলীর বাসায় গিয়ে বাজাজ-১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলের চাবি তার হাতে তুলে দেন তিনি। শওকত আলীর বাইক পোড়ানোর ভিডিওটা দেখে নিজের কাছে খুব খারাপ লেগেছিল এবং মানবিক জায়গা থেকেই তাকে মোটরসাইকেলটি উপহার দিয়েছেন বলে জানিয়েছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘শওকত আলী আবারও এই মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করবে।’ টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর পক্ষ থেকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোটরসাইকেলটি উপহার হিসেবে দেয়া হয়েছে বলে জানান রাব্বানী। ছাত্রলীগের এই নেতা বলেন, ‘মহামারিতে অনেক মানুষ অসহায় জীবন-যাপন করছেন। শওকত অনেক ভালো পরিবারের ছেলে। কিন্তু এই সময় পরিবারের হাল ধরতে পাঠাও অ্যাপের মাধ্যমে মোটরবাইক চালানোর কাজ শুরু করেন। একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা সবাইকে অনুধাবন করা উচিত। এর আগে গত সোমবার রাজধানীর বাড্ডা লিংক রোডে যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যায়। মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি। জানা যায়, বারবার মামলা দেয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শওকত আলী। এর আগেও ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেয়া ছিল। কাগজপত্রে ত্রুটি থাকায় পুলিশ ফের মামলা দেয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটান শওকত।
ওই ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে শওকত বলেন, ‘আমার নিজের ইচ্ছায়ই গাড়ি (মোটরসাইকেল) জ্বালাইছি। এতে তো আমারই ক্ষতি হলো। রাগ করতে গিয়ে নিজের গাড়িই জ্বালিয়ে দিলাম। পুলিশের কোনো দোষ নেই। আমি কেরানীগঞ্জে ব্যবসা করতাম। দেড় মাস ধরে পাঠাও চালাই। গত সপ্তাহেও আমাকে একটা মামলা দেয়া হয়েছিল। সোমবার ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে গেলে এ ঘটনা ঘটে।’

এমএসএম / এমএসএম

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার