কুমিল্লা-৯ বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামের মনোনয়ন বৈধ ঘোষনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম কে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীর দাখিল করা কাগজপত্রে কোনো অনিয়ম, ঋণখেলাপি বা আইনগত জটিলতা না পাওয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই লাকসাম ও মনোহরগঞ্জ জুড়ে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়তে দেখা যায়।কুমিল্লা-৯ আসন টি আবুল কালাম মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে ভোটের লড়াই হবে তুমুল ও হাড্ডাহাড্ডি— এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষ আপত্তি দাখিল করেনি।
এ ব্যাপারে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, রাব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া আদায় করছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলে কাজ করব। আমার নেতাকর্মীরা আমার জন্য অনেক পরিশ্রম করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি আমরা চ’ড়ান্ত বিজয় আনব। লাকসাম ও মনোহরগঞ্জ এর মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তারেক রহমান কে আগামীতে প্রধানমন্ত্রী করার সুযোগ দান করুন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ