বন বিভাগের ডেপুটি রেঞ্জার রতন লাল মাহুতের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
বন বিভাগের ডেপুটি রেঞ্জার রতন লাল মাহুতের বিরুদ্ধে পদোন্নতি মামলা বানিজ্য, চাদাবাজি ও আওয়ামী যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে
অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগে কর্মরত রতন লাল মাহুত ফ্যাসিবাদ সরকারের ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, মামলা বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এমনকি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে বিভাগীয় কার্যালয়ে ক্লোজড করা হয়েছিল। এমনকি তার বিভিন্ন ধরনের অনিয়মের কর্মকাণ্ড নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় যা বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এর আগেও রংপুর বন বিভাগে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে। সে সময় বিভাগীয় মামলায় তাকে সাময়িক বহিষ্কারসহ শাস্তির মুখোমুখি হতে হয়।
তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, বন বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থায় বারবার এ ধরনের অভিযোগ ওঠা উদ্বেগজনক এবং বিষয়গুলো দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
সচেতন মহলের দাবি, প্রকাশিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে বন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।সাম্প্রতিক সময়ে আবারও তার অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে খোত বন অধিদপ্তরে।
বিভিন্ন ধরনের অনিয়মের বিষয়ে মন্তব্য জানতে ডেপুটি রেঞ্জার রতন লাল মাহুতের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি ফোন না ধরার কারণে।
এমএসএম / এমএসএম
সাময়িক বরখাস্ত উঠতেই বেপরোয়া পশু ডাক্তার মিঠু
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: গণতান্ত্রিক ধারাবাহিকতা, জনমতের প্রতিফলন এবং সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সফলতা
সোহরাওয়ার্দী উদ্যানে ‘কফি শপ’ নামে মাদক সেবীদের আশ্রম করেছে গণপূর্ত
সাবেক শ্রমিক লীগ নেতাদের পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ
অনাবাদি জমিতে রোজেলা চাষে নতুন সম্ভাবনা
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম!
ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পুরাতন ঢাকা ক্যাম্পাস শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ
দূর্যোগে ঘুরে দাঁড়াবে কৃষি
মাশরুম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
কৃষি ব্যবসায় যুক্ত হচ্ছে ২০ হাজার উদ্যোক্তা
বিআরটিএর দুর্নীতিবাজ সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের
নোমান গ্রুপের সুনাম নষ্ট ও ক্ষতি করতে সংঘবদ্ধ চক্র মাঠে