আ.লীগ নেতা পঙ্কজ দেবনাথের চাচাত ভাই
বিআরটিএর দুর্নীতিবাজ সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি)’এ ঢাকা মেট্রো সার্কেল-৩ দিয়াবাড়ী, উত্তরা, ঢাকায় কর্মরত উপ-পরিচালক (ইঞ্জিঃ) প্রকৌশলী সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মহানগর অটোরিকসা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বিআরটিএর প্রকৌশলী সুব্রত দেবনাথ গত ২০১১ সালে তার চাচাতো ভাই স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ দেবনাথ এর প্রভাব খাটিয়ে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এ চাকরি বাগিয়ে নেন। এরপর তার যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। এরমধ্যে ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিকশার প্রতিস্থাপন, নতুন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বাণিজ্যের সিন্ডিকেট তৈরী করেন। ২০১৮ সালে সুব্রত দেবনাথ চট্ট-মেট্রো বিআরটিএ তে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানে যোগদানের পর ৪ মাস চাকুরী করেন। এসময় তিনি চট্টগ্রামে ২০০৩ ও ২০০৪ মডেল ২৫০০ সিএনজি অটোরিকশা স্ক্যাপ করে প্রতিস্থাপন করেন। চট্টগ্রামে বিসমিল্লাহ মটরস, মেসার্স রাজামিয়া এ্যান্ড সন্স, জাফর এন্ড কোং, শাহজালাল মটরস, এসবি কর্পোরেশন, ইমাম ডেইন্টিং এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাইফ মটরস, শাহ আমানত এন্টারপ্রাইজ, আরকে অটোমোবাইল ও তাসনিম ট্রেডার্স সহ নির্দিষ্ট কিছু শোরুম মালিকদের সাথে আতাত করে খুদে সিএনজি অটোরিকশা মালিকদেরকে জিম্মি করে প্রতি সিএনজি অটোরিকশা নিবন্ধন ও স্ক্যাপ এর জন্য ৩, লক্ষ টাকা হারে ২৫০০ গাড়ি হইতে ৭৫ পঁচাত্তর কোটি টাকার বাণিজ্য করেন।
এসময় আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে সুব্রত দেবনাথের অন্যায়ের প্রতিবাদ কেউ করতে পারেনি। চট্টগ্রাম হতে মালিকদের আপত্তির মুখে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ বদলী করা হয়। মেট্রো-২ এ যোগদান করার পর ২ হাজার সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের নিবন্ধন দেন। আর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের নেতাদের মাধ্যমে প্রতি গাড়ী হতে ৫০ হাজার করে মো ১০ কোটি টাকা উৎকোচ গ্রহণ করেন।
অভিযোগে আরো জানা গেছে, ঢাকা মেট্রো-২ তে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের কয়েক মাস দায়িত্ব পালন করে ৫০০ সিএনজি অটোরিকশার নিবন্ধনের জন্য ১ লাখ করে মোট ৫ কোটি টাকা হাতিয়ে নেয়। আর গত ২০২২ সালে সুব্রত দেবনাথ সহকারী পরিচালক হতে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি বিআরটিএ প্রধান কার্যালয়ে উপ-পরিচালক (ইঞ্জিঃ)-৩ হিসেবে যোগদান করেন। সেখানে আন্তঃজেলার বাস-মিনিবাসের পারমিটের দায়িত্বে তিনি ছিলেন। আর তখনই বাংলাদেশে বেআইনী ভাবে স্লিপার বাস আরম্ভ হয়। সুব্রত দেবনাথ প্রধান কার্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় প্রায় ৪ শতাধিক স্লিপার গাড়ির রুট পারমিট দেন।
এছাড়া, ২০২৪ এ আওয়ামী লীগ সরকারের পতনের পর সুব্রত দেবনাথ ম্যানেজ করে প্রধান কার্যালয়ে ছিলেন। কিন্তু পরে সময়ে তার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে সমগ্র ঢাকা শহরে পোস্টারিং হইলে তিনি সুকৌশলে বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলী হন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত জুন-২০২৬ এ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩ এ উপ-পরিচালক (ইঞ্জিঃ) হিসেবে যোগদান করেন। এখানে যোগদানের পর হইতে তিনি এই কার্যালয়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে পরিণত করেছেন।
অভিযোগ উঠেছে, তিনি নিষিদ্ধ সংগঠনের আত্মগোপনকারী নেতাদের মদদ দিয়ে আসছেন। সম্প্রতি সময়ে গুলশানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশাল মিছিলের শো-ডাউনের অর্থ যোগানদাতা হিসেবেও সুব্রত দেবনাথের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সুব্রত দেবনাথ দূর্ণীতির মাধ্যমে উপার্জিত অর্থ দেশে না রেখে অবৈধ উপায়ে ভারতে পাচার করেছেন। ভারতের বিভিন্ন স্থানে তার নামে ও বেনামে একাধিক আলিশান বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিআরটিএর দুর্নীতিবাজ সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের
নোমান গ্রুপের সুনাম নষ্ট ও ক্ষতি করতে সংঘবদ্ধ চক্র মাঠে
বন্ধ হচ্ছে না রেললাইন নির্মাণ
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পাটের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম
নেত্রীর পাশে আঠারো বছর: একজন শিমুল বিশ্বাসের আস্থা ও আনুগত্যের গল্প
দুবাই, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব থেকে স্বর্ণ পাচারে কাজ করছে ৫০ মাফিয়া
চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের!
বাণিজ্যিক চাষে কাজু-কফির সম্ভাবনা
মাসে দেড়শ' কোটি টাকা যাচ্ছে অমুক্তিযোদ্ধার পেটে
সরকারি চাকরিজীবীদের স্বস্তি, জনজীবনে দুঃখের বোঝা
রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ