ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

এসএসিপি- রেইনস প্রকল্প

জলবায়ু সহনশীল কৃষি ও উচ্চমূল্যের ফসল উৎপাদনে নতুন সম্ভাবনা


টি আই এস বিউটি photo টি আই এস বিউটি
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ৪:৫১

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং কৃষিপণ্যের মূল্য সংযোজনে গুরুত্ব

আমরা শুধু উৎপাদন বাড়ানোর মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি; কৃষক যেন নিজের উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন করতে পারেন এবং বাজারে ভালো দাম পান, সে ব্যবস্থাও তৈরির চেষ্টা করছি

মোহাম্মদ বাছিরুল আলম

বাংলাদেশের কৃষি এখন আর শুধু খাদ্য উৎপাদনের মধ্যে  সীমাবদ্ধ নেই; বরং কৃষিকে লাভজনক, বাণিজ্যিক ও জলবায়ু সহনশীল পেশায় রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে উপকূলীয়, চরাঞ্চল ও বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র, প্রান্তিক এবং
জলবায়ু সহনশীল কৃষি

বর্গাচাষিদের জীবনমান উন্নয়নে উচ্চমূল্যের পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ এবং বাজারব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ লক্ষ্য সামনে রেখে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এবং এর অভিজ্ঞতার ধারাবাহিকতায় এসএসিপি-রেইনস প্রকল্প।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের মূল দর্শন হলো-কৃষকের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, পুষ্টিনিরাপত্তা জোরদার করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য টেকসই আয়ের পথ তৈরি করা। কৃষিকে খোরপোষের গণ্ডি থেকে বের করে বাজার চাহিদাভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত করাই প্রকল্পটির অন্যতম প্রত্যাশা। কৃষিকে লাভজনক পেশায় রূপান্তরের উদ্যোগ

এসএসিপি প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দক্ষিণাঞ্চলের ১১টি জেলার ৩০টি উপজেলার ২৫০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পটির লক্ষ্য ছিল অন্তত ২ লাখ ৫০ হাজার গ্রামীণ পরিবার তথা প্রায় ১৪ লাখ মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখা। উচ্চমূল্যের ফসল উৎপাদন, উন্নত চাষাবাদ পদ্ধতি, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং বাজারসংযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো ছিল এর প্রধান উদ্দেশ্য। পাশাপাশি নারীদের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনা ও পুষ্টির মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসএসিপি-রেইনস কর্মসূচির ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। প্রকল্পটি দেশের ১৪টি জেলার ৬০টি উপজেলার ৫০০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়েছে। উপকূলীয় অঞ্চল, বরেন্দ্রভূমি, চরাঞ্চল ও নদীবিধৌত এলাকার কৃষকদের জলবায়ু সহনশীল উৎপাদনব্যবস্থার আওতায় আনা এর অন্যতম লক্ষ্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৮৫ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৮১ কোটি ৬০ লাখ এবং উন্নয়ন সহযোগীদের ঋণ ও অনুদান ২০৪ কোটি টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে জুন ২০২৬ পর্যন্ত

প্রকল্পটির নেতৃত্বে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)। প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্ব ও কাজের ক্ষেত্র আলাদা হলেও সামগ্রিক লক্ষ্য এক--উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন পর্যন্ত কৃষকের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা। প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য

এসএসিপি-রেইনসের প্রধান লক্ষ্য হলো পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চাহিদাভিত্তিক উচ্চমূল্যের পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদনশীলতা বাড়ানো। একই সঙ্গে কৃষিতে বৈচিত্র্য আনয়ন, বাজারব্যবস্থার সঙ্গে উৎপাদকদের সম্পৃক্ত করা, পারিবারিক পুষ্টির উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পটির কার্যক্রম তিনটি প্রধান কম্পোনেন্টের আওতায়

সাজানো হয়েছে। প্রথমত, পুষ্টিসংবেদনশীল কৃষি উৎপাদন: উচ্চমূল্যের ফসল চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষক দল গঠন, উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ, চাহিদাভিত্তিক উৎপাদন এবং গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করা হচ্ছে। মুগডাল, তিল, সূর্যমুখী, চিনাবাদাম, ভুট্টা, মৌসুমি ফল ও পুষ্টিসমৃদ্ধ সবজির মতো ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু সহ-নশীল জাত, আধুনিক সেচপদ্ধতি এবং পানি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়ানোর প্রচেষ্টা রয়েছে।

দ্বিতীয়ত, বাজারসংযোগ ও খামারবহির্ভূত আয় বৃদ্ধি: কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমানো, উৎপাদক সংগঠন গড়ে তোলা, প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়ানো এবং বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে কাজ করা হচ্ছে। ই-কমার্স, ব্র্যান্ডিং, পণ্যের মান নিশ্চিতকরণ ও সার্টিফিকেশনের মাধ্যমে কৃষিপণ্যকে বৃহত্তর বাজারে পরিচিত করার উদ্যোগ রয়েছে। এ ছাড়া নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, বিকল্প কর্মসংস্থান এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তৃতীয়ত, নীতিগত সহায়তা, ব্যবস্থাপনা ও সমন্বয়: প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা হচ্ছে। এফএও কারিগরি সহায়তা, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, বাজার গবেষণা এবং মূল্যশৃঙ্খল উন্নয়নে সহযোগিতা করছে। অন্যদিকে গেইন পুষ্টি সচেতনতা, খাদ্যনিরাপত্তা, নারী ও যুবকদের সম্পৃক্ততা এবং আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখছে।

প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা, অনিয়মিত বৃষ্টিপাত এবং সুপেয় ও সেচের পানির সংকট কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বরেন্দ্র অঞ্চলে খরা ও ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা উৎপাদন ব্যাহত করে। এসব বাস্তবতা বিবেচনায় ভূ-উপরিস্থ পানির সংরক্ষণ, নিষ্কাশন, সুষ্ঠু ব্যবহার এবং জলবায়ু উপযোগী প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দুর্যোগের ক্ষতি কাটিয়ে কৃষকদের দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার সক্ষমতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কৃষকের উৎপাদিত পণ্যে মূল্য সংযোজনের নতুন দিগন্ত প্রকল্পটির অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ। কারণ, শুধু ফসল উৎপাদন করলেই কৃষকের আর্থিক অবস্থার পরিবর্তন আসে না; উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং উপযুক্ত সময়ে বাজারে বিক্রির সুযোগ তৈরি করাও জরুরি। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যকে ব্যবহার করে নতুন খাদ্যপণ্য তৈরির উদ্যোগ নেওয়া

হয়েছে। প্রকল্পের আওতায় যব থেকে ছাতু, বার্লি থেকে স্টার্চ এবং কাউন থেকে চাল তৈরির মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অক্সিজেন পদ্ধতিতে তরমুজ উৎপাদন, সয়াবিন থেকে সয়া মিল্ক ও সয়া মিট তৈরির উদ্যোগও কৃষকদের জন্য মূল্য সংযোজনের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

কৃষকদের উৎপাদিত পণ্য যাতে ন্যায্যমূল্যে বিক্রি করা যায়, সে জন্য উৎপাদক সংগঠন বা প্রডিউসার অর্গানাইজেশনকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব সংগঠনের মাধ্যমে কৃষকরা নিজেরাই পণ্য সংগ্রহ, বাছাই, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের কাজে অংশ নিতে পারবেন। এতে বাজারে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে এবং উৎপাদক পর্যায়ে লাভের পরিমাণ বাড়ার সুযোগ তৈরি হবে।

এ লক্ষ্যে কৃষক সংগঠনগুলোকে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, পরিবহনের জন্য ভ্যান ও পিকআপসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহে সহযোগিতা করা হচ্ছে বলে প্রকল্পসংশ্লিষ্ট সাক্ষাৎকারে জানানো হয়েছে। পাশাপাশি কৃষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, প্রযুক্তিগত পরামর্শ এবং সংগঠিতভাবে ব্যবসা পরিচালনার ধারণা দেওয়া হচ্ছে

নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বসতবাড়ির আঙিনা, পারিবারিক পুষ্টিবাগান, সবজি চাষ, ফল উৎপাদন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ রয়েছে। এসএসিপি-রেইনস প্রকল্পে নারী কৃষকদের সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।

একইভাবে বেকার তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিপণ্য সংরক্ষণ, প্যাকেটজাতকরণ, খাদ্য প্রস্তুত, অন-লাইন বিপণন ও ক্ষুদ্র প্রক্রিয়াজাতকরণ শিল্পে তাদের অংশগ্রহণ বাড়ানো গেলে গ্রামেই নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এর মাধ্যমে কৃষির সঙ্গে যুক্ত না থাকা অনেক পরিবারও বিকল্প আয়ের পথ খুঁজে পেতে পারে।

পুষ্টি উন্নয়নও প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শুধু খাদ্যশস্যের প্রাপ্যতা নয়, বরং পরিবারের প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ রয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির চাহিদা বিবেচনায় পারিবারিক পর্যায়ে খাদ্যাভ্যাসের ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করা হচ্ছে। সূর্যমুখী উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা

দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমানো একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় সূর্যমুখীসহ তেলবীজ জাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় ১০টি জেলায় সূর্যমুখী চাষ সম্প্রসারণের কাজ হয়েছে। উৎপাদিত সূর্যমুখী ও এর তেল বিদেশে বাজারজাত করার সম্ভাবনা নিয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে স্থানীয়ভাবে ভোজ্যতেল উৎপাদনের

সুযোগ বাড়বে, অন্যদিকে কৃষক নতুন বাজার ও অধিক আয়ের সম্ভাবনা পাবেন। তবে রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান, উৎপাদনের ধারাবাহিকতা, প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ নিশ্চিত করা প্রয়োজন। এসএসিপি ও রেইনস প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে দৈনিক সকালের সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকল্প পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম বলেন, "এ-সএসিপি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে নারী কৃষকসহ ক্ষুদ্র, প্রান্তিক ও অন্যান্য কৃ ষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা। আমরা শুধু উৎপাদন বাড়ানোর মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি; কৃষক যেন নিজের উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন করতে পারেন এবং বাজারে ভালো দাম পান, সে ব্যবস্থাও তৈরির চেষ্টা করছি।"

তিনি বলেন, "সুবর্ণচরে অক্সিজেন পদ্ধতিতে তরমুজ উৎপাদন, সয়াবিন থেকে সয়া মিল্ক ও সয়া মিট তৈরি এবং বিভিন্ন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃষকদের নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত করা হয়েছে। যব থেকে ছাতু, বার্লি থেকে স্টার্চ এবং কাউন থেকে চাল তৈরির উদ্যোগও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো, কৃষক যেন শুধু কাঁচামাল উৎপাদনকারী হিসেবে সীমাবদ্ধ না থেকে নিজেরাই প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত হতে পারেন।"

নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, "প্রায় ২৫ বছর ধরে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করেছি। ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে দায়িত্ব পালনকালে এসএসিপি প্রকল্পের

কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ হয়। তখন থেকেই উপলব্ধি করেছি, কৃষকের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারসংযোগের সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।"

তিনি জানান, কৃষকদের সংগঠিত করে উৎপাদক সংগঠনের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রির সুযোগ তৈরি করা গেলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি ও পরিবহন সুবিধা পেলে কৃষক নিজেরাই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় সক্ষম হবেন। সূর্যমুখী উৎপাদন সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্য বিদেশে বাজারজাত করার সম্ভাবনা তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

প্রকল্প পরিচালকের মতে, কৃষির টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, প্রশিক্ষণ, পুঁজি, পুষ্টি ও বাজারব্যবস্থার সমন্বয় অপরিহার্য। ক্ষুদ্র কৃষককে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে পারলে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।

সব মিলিয়ে এসএসিপি-রেইনস প্রকল্পের মূল প্রত্যাশা হলো, কৃষককে শুধু ফসল উৎপাদনকারী নয়, বরং একজন দক্ষ উৎপাদক, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। যথাযথ বাস্তবায়ন, জবাবদিহি এবং প্রকল্প-পরবর্তী কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও জলবায়ু সহনশীল করে তুলতে ভূমিকা রাখতে পারে।

এমএসএম / এমএসএম

জলবায়ু সহনশীল কৃষি ও উচ্চমূল্যের ফসল উৎপাদনে নতুন সম্ভাবনা

পুরোনো বাণিজ্য মেলার জমি কার ?

সাময়িক বরখাস্ত উঠতেই বেপরোয়া পশু ডাক্তার মিঠু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: গণতান্ত্রিক ধারাবাহিকতা, জনমতের প্রতিফলন এবং সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সফলতা

সোহরাওয়ার্দী উদ্যানে ‘কফি শপ’ নামে মাদক সেবীদের আশ্রম করেছে গণপূর্ত

সাবেক শ্রমিক লীগ নেতাদের পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ

অনাবাদি জমিতে রোজেলা চাষে নতুন সম্ভাবনা

‎বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম!

ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পুরাতন ঢাকা ক্যাম্পাস শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ

দূর্যোগে ঘুরে দাঁড়াবে কৃষি

মাশরুম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

কৃষি ব্যবসায় যুক্ত হচ্ছে ২০ হাজার উদ্যোক্তা

বিআরটিএর দুর্নীতিবাজ সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের