ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৪:৯

গাজীপুরে ক্লাস রুটিন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। পরে কলেজের গভর্নিং বডির এক সদস্যের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস রুটিন ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে শিক্ষার্থীরা আপত্তি জানিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রুটিন করার দাবি জানায়। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করায় আজ সকালে ক্লাস বর্জন করে তারা বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের আর কোনো তালবাহানা চলবে না। এ সময় আগামীকাল সকল ছাত্র-ছাত্রীকে কলেজে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তারা। কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা নতুন ৫ জন শিক্ষক নিয়োগ দিয়েছি। আগে ৬টি ক্লাস হতো, এখন একটি বাড়িয়ে ৭টি করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা এটি মানতে নারাজ। তাদের ভালোর জন্যই রুটিন পরিবর্তন করা হয়েছিল। আগামীকাল সকালে সভাপতি মহোদয় আসবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ