কুড়িগ্রামে শোবার ঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে শোবার ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নিখোঁজ রয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মহিমা বেগম। তিনি ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায় ও পরিবারের লোকজন জানান, বাবলু মিয়া দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তিনি রিক্সার গ্যারেজ ও মেস চালান। দুই সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে এসেছেন। রবিবার সন্ধ্যায় তাদের ঢাকা যাওয়ার কথা ছিলো। তবে তারা যায়নি।
সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো। পরে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরাও উঠে দেখতে পায় সব ঘরের দরজা বাইরে থেকে লাগানো। বাড়ির ছোট ছেলে বের হয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। তারা বাবাকে আশপাশে খুজে পায়নি । মরদেহের গলায় ও শরীরের বিভিন্নখানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে হত্যায় ব্যবহৃত ধারালো একটি ছুরিও পাওয়া গেছে।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা তার স্বামী তাকে কুপিয়ে হত্যা করতে পারে বা কেউ স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করতে পারে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার