নাগরপুরে রবিউল আওয়াল লাভলুর সমর্থনে উঠান বৈঠক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ পাকুটিয়াবাসী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব রবিউল আওয়াল লাভলুর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আগতাড়াইল গ্রামে এ উঠান বৈঠক সম্পন্ন হয়।
বৈঠকটি সভাপতিত্ব করেন নাগরপুর-দেলদুয়ার নির্বাচনী কমিটির অন্যতম উপদেষ্টা জনাব মো. আওয়াল সাহেব। আগতাড়াইল গ্রামের কৃতি সন্তান, আগতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব আউয়াল খানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর ও দেলদুয়ারের গণমানুষের নেতা জনাব লাভলু সাহেবের সুযোগ্য সহধর্মিণী জনাবা মনোয়ারা বেগম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে জনাবা মনোয়ারা বেগম মুকুল বলেন, "এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রবিউল আওয়াল লাভলুর বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আপনাদের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ বৈঠকে অংশ নেন।
বক্তারা বলেন, আগতাড়াইল তথা পাকুটিয়ার মাটি ও মানুষের সাথে জনাব লাভলু সাহেবের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তার প্রতিফলন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ঘটবে। উপস্থিত জনতা দেশনেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষকে বিজয়ী করতে শপথ গ্রহণ করেন। উঠান বৈঠকটি শেষপর্যন্ত এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।
Aminur / Aminur
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল