পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের উদ্যোগে শিত বস্ত্র বিতরণ
পাঁচবিবিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টারা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন। উক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম, মাবুদ মন্ডল, মাসুম রেজা, আবু হানিফ শহিদুল ইসলাম রতন, আসাদুজ্জামান মুকুল, আব্দুল মতিন, হারুনুর রশিদ, আবু তাহের, সাইদুর রহমান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
পাঁচবিবি মডেল প্রেসক্লাব সব সময়ই মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, শীতের এই কনকনে ঠান্ডায় প্রেসক্লাবের দেওয়া কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা এই মানবিক উদ্যোগের জন্য পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Aminur / Aminur
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন