শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হক রুবেলকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া।
ঝিনাইগাতী থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মোঃ আবুল হাসেম শনিবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি বুধবার ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হত্যার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত