ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বর্ষা এলেই আতঙ্ক: মনপুরায় এক বছরে সাপের কামড়ে মৃত ২, আহত ৩৪


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ১২:৫৮

ভোলা জেলার মনপুরা উপজেলায় সাপের কামড় যেন নীরব ঘাতকে পরিণত হয়েছিল গত একটি বছর । গত এক বছরে সাপের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন ৩৪ জন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২ জন। একজন জরুরি বিভাগে এবং অপরজন অন্তর্বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর তালিকায় সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে গত ৬ জুলাই ২০২৫ তারিখে। নিহত যুবকের নাম শাকিল (২৬)। পেশায় তিনি একজন জেলে ছিলেন । জীবিকার সংগ্রামের পাশাপাশি শখের বশে প্রায় ছয় বছর ধরে তিনি একটি বিষধর গোখরা সাপ পালন করতেন। এলাকায় তিনি পরিচিত ছিলেন ‘সাপুড়িয়া শাকিল’ নামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল কোনো অর্থের বিনিময় ছাড়াই নিজের এলাকায় মানুষকে সেই সাপ নিয়ে খেলা দেখাতেন। প্রতিদিনের মতো সেদিন বিকেলেও তিনি দর্শকদের সামনে সাপ নিয়ে খেলায় মেতে ওঠেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—যে সাপকে দুধ-কলায় পুষে আপন করে তুলেছিলেন, সেই পোষ মানানো গোখরাই হঠাৎ শাকিলের পায়ে কামড় বসিয়ে দেয়।
এক মুহূর্তেই আনন্দের পরিবেশ বদলে যায় আতঙ্কে। দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণ শাকিলের। মুহূর্তেই নিভে যায় এক তরতাজা প্রাণ, ভেঙে পড়ে একটি পরিবারের স্বপ্ন।
এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান,
“সাপের কামড় একটি চরম জরুরি অবস্থা। সময়মতো হাসপাতালে এনে সঠিক চিকিৎসা না দিলে জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিষধর সাপের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কোনো অবস্থাতেই বিষধর সাপ পোষা বা নিয়ে খেলা করা নিরাপদ নয়।”
তিনি আরও জানান ,
“অনেকে ভুল ধারণা নিয়ে ভাবেন সাপ পোষ মানালে ক্ষতি করবে না। এটি সম্পূর্ণ ভুল। সাপ একটি বন্য প্রাণী—যে কোনো সময় সে আক্রমণ করতে পারে।”
কঠোর সতর্কবার্তা, এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করলো সাপ কখনো কারো আপন হয় না।
যতই আদর, যতই যত্ন করা হোক না কেন, বিষধর সাপ সবসময়ই প্রাণঘাতী।
বিশেষজ্ঞরা বলছেন, শখ, কৌতূহল কিংবা লোক দেখানোর জন্য বিষধর সাপ পালন বা খেলা দেখানো নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার শামিল। সামান্য অসতর্কতায় একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়ে যেতে পারে।
মনপুরাবাসীর প্রতি সংশ্লিষ্টদের কঠোর আহ্বান, বিষধর সাপ পালন থেকে বিরত থাকুন। সাপের কামড়ের ঘটনা ঘটলে কোনো ঝাড়ফুঁক নয়, দ্রুত হাসপাতালে যান।জীবন বাঁচান, মৃত্যুর সঙ্গে খেলবেন না।একটি ভুল সিদ্ধান্ত, একটি মুহূর্তের অসতর্কতা আর তাতেই থেমে গেল একটি তরুণ প্রাণের স্পন্দন।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত