গোপালগঞ্জে আনসার ক্যাম্পে ককটেল নিক্ষেপ, আতঙ্ক
গোপালগঞ্জ জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের জেলা সদর দপ্তরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝামাঝি ফাঁকা স্থানে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে ক্যাম্পে অবস্থানরত সদস্য ও আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। অন্ধকারের সুযোগে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। উল্লেখ্য, এর আগে ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এবং ২৮ জানুয়ারি রাতে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাম্প্রতিক ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ