ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ক্ষেতলালে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ১২:৫৬

জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট–২ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ। তিনি বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকেই নির্বাচিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ১৯৯১ সালে জামায়াতের মনোনীত প্রার্থী ও কালাই উপজেলা সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা আনোয়ার হোসেন ও কামরুজ্জামান, এবি পার্টির নেতা সুলতান মাহমুদ, এসএসএ’র জাহিদ এবং এনসিপির নেতা কবীর হোসেন।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান ও সেক্রেটারি আব্দুল আলীম, ক্ষেতলাল উপজেলা আমীর আমিনুল ইসলাম ও সেক্রেটারি শামীম হোসেন, ক্ষেতলাল পৌর আমীর আব্দুস সামাদ ও সেক্রেটারি আব্দুল খালেক, বগুড়ার শিবির নেতা শফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা থেকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Aminur / Aminur

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা