ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে ৪ ফ্ল্যাটে ডাকাতি, ১৬ লাখ টাকার মালামাল লুট


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ৪:৪০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪ ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী ও শিক্ষক পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিন্মি করে নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসেট ও স্বর্ণালংকারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতরা কাউকে মারধর করেনি। এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) বিকেলে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে মাল্টিপারপাস ব্যবসায়ী মো. কামালের বিল্ডিংয়ে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতরা বিল্ডিংয়ের কলপসিবল গেট ও দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে বিল্ডিংয়ের মালিক ব্যবসায়ী  মো. কামাল, শাহিন, ভাড়াটিয়া মহজমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকসহ ফ্ল্যাটের সবাইকে হাত-পা ও মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাত দল কাউকে মারধর না করে পর্যায়ক্রমে সকল ফ্ল্যাটের আলমারি ভেঙে আসবাবপত্র তছনছ করে নগদ ৪ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, ১৫টি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হামলায় শিকার বিল্ডিংয়ের মালিক মাল্টিপারপাস ব্যবসায়ী মো. কামাল জানান, ডাকাতরা আমার বিল্ডিংয়ে হানা দিয়ে আমার ও আমার সহকর্মী এবং ভাড়াটিয়া দুই শিক্ষকের ফ্ল্যাটের সবাইকে হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তদন্ত করে যায়। এ ঘটনায় শনিবার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম ইকবাল হোসেন জানান, ডাকাতির ঘটনাটি শুনতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার