ধামরাইয়ে গোমগ্রাম জামে মসজিদের সাধারণ সম্পাদক কোরবান আলী বিরুদ্ধে থানায় অভিযোগে
ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাইতুল্লা জামে মসজিদের উন্নয়ন কল্পে এলাকাবাসীর পুকুরসহ গোমগ্রাম বিলের ২০০ একর জমির মাছ জোরপূর্বক ধরে তা বিক্রির অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কোরবান আলী গংয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ধামরাই থানায় কোরবান আলী গংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সদস্য আ. জলিল মিয়া (৭০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোমগ্রাম মৌজার গোমগ্রাম বিলসহ এলাকাবাসীর প্রায় ১০-১২টি পুকুর চুক্তি মোতাবেক গোমগ্রাম জামে মসজিদের উন্নয়নকল্পে মাছ চাষ করে তা বিক্রি করার লক্ষ্যে দেখাশোনা চালিয়ে আসছেন জলিল মিয়া। একপর্যায় উক্ত বিবাদীরা কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের সহযোগিতায় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উন্নয়ন ব্যাহত করার লক্ষ্যে নানা অপকৌশল অবলম্বন করে বিভিন্ন সময় মসজিদের বিল ও পুকুর থেকে মাছ ধরে তা বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। মসজিদ কমিটির সদস্যগণ এ বিষয়ে প্রতিবাদ করলে বিবাদীরা আ. হক (৬৫), পিতা মৃত হাসেম আলী এবং হারুন (২৫) পিতা কাবেল উদ্দিনের বাড়িতে হামলা করেন। মসজিদ কমিটির সকল সদস্যকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান এবং তাদের বাড়িঘরেও হামলা করেন।
এ বিষয়ে শনিবার (২ অক্টোবর) দুপুরে গোমগ্রাম এলাকাবাসী মসজিদের সমনে কোরবান আলীর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশ মসজিদ কমিটির সদস্য আ. জলিল মিয়া বলেন, বিবাদীরা অনেক খারাপ প্রকৃতির লোক। তারা যে কোনো সময় আমার ও আমাদের মসজিদ কমিটির সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ