ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সন্ত্রাসী হামলায় কুয়েত প্রবাসি নারী আহত মামলা নেয়নি পুলিশ


সকালের সময় প্রতিবেদক photo সকালের সময় প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৬ দুপুর ৪:৪১

ব্রাহ্মণবাড়য়িা জেলার বাঞ্ছারামপুরে সন্ত্রাসীরা কুয়েত প্রবাসী নারীর বাড়ি দখল করতে তার উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। এঘটনায় বাঞ্ছারামপুর থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নিতে গড়িমশি করছে বলে ভুক্তভোগি নারী অভিযোগ করেছেন। 
বৃহস্পতিবার দুপুর রাজধানীর সেগুনবাগিচাস্থ’ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি নারী হোসনে আরা বেগম এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে বাঞ্ছারামপুররের চর লহনয়িা গ্রামে তার বাড়িতে অবস্থান করছিলেন। এসময় এলাকার চহ্নিতি  সন্ত্রাসী মফজিুল ইসলাম, পিতা মৃত আব্দুল মালেক ওরফে মঙ্গলমিয়া, শহদিুল ইসলাম পিতা মৃত মঙ্গলমিয়া, মনি বেগম, স্বামী শহিদুল ইসলাম, তছু মিয়া, পিতা অজ্ঞাত, শিশু মিয়া শিল্পি আক্তার, স্বামী বাছির মিয়া ও স্বপন মিয়া, মফিজুলের স্ত্রী ফাতেমা, খালেকের স্ত্রী নার্গিস, আনিস, মইনউদ্দিন ও ডা. মাসুদ সহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তার বাড়ির সামনে অবস্থান নেয়।
এসময় তাদেরউপস্থিতি বুঝতে পেরে তিনি বাড়ির সামনে এগিয়ে যান। তখন সন্ত্রাসী মফজিুল ও সহিদুল ইসলাম তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে
। নিজের ক্রয়কৃত জমি ও বাড়ি ছেড়ে কোথায় যাবেন, এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হোসনে আরার উপর হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও কাঠের ফালি দিয়ে মারধর করে। এদে তিনি রক্তাত্ব জখম ও আহত হন। পরে তার ডাক চিৎকারে স্থানীয় রুমি আক্তার, সুমাইয়া আক্তার ও রুবি আক্তারসহ লোকজন এগিয়ে আসেন। এতে তারা ক্ষপ্তি হয়ে তাদেরকেও মারপিট করে। তাকে উদ্ধার করে হাসপাাতলে নিতে বাঁধা দেওয়া হয়।একর্পযায়ে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর একজন অটোচালক তাকে নিয়ে বাঞ্ছারাম উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আর হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতাকে তিনি জানান। পরে তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মডিকেলে রের্ফাড করালে সেখানে চিকিৎস নেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার ওসি তাকে থানায় ডেকে নেন। 
পরে থানার সহকারি পরিদর্শক (এসআই) জুয়েল ভুক্তভোগিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য যান। এসময় ঘটনার স্বাক্ষীদের সন্ত্রাসীরা হুমকি ধামকি ও মারধর করে বিরত রাখার চেষ্টা করে। এসময় ভানু বেগম নামে এক স্বাক্ষী তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগে হোসনে আরা বেগমের ঘটনাকে কন্দ্রে করে তার মেয়েদের সন্ত্রাসী সহিদ শত্রুতা করে আসছে। সন্ত্রাসী মফজিুল ও সহিদুল অতর্কিতভাবে হামলা করেছে। মফিজুল তার মেয়ের চুলের মুঠি ধরে টানা হেছড়া ও শ্লীলতাহানী করে। সহিদ লাঠি দিয়ে মেয়ের হাতে ও পায়ে সহ বভিন্নি জায়গায় আঘাত করে। এঘটনায় ভুক্তভোগি স্বাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। 
তিনি বলেন, ভুক্তভোগি মফিজুল ও শহদিুল ও সহিদ খুবই  উশৃঙ্খল, প্রতারক, বদমেজাজী, জুলুমবাজ, অত্যাচারি ঠকবাজ প্রকৃতির মানুষ। তিনি দীর্ঘ দিন কুয়েতের প্রবাসি ছিলেন। সেখানে কষ্টার্জিত টাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। জায়গা জমি সংক্রান্ত রিরোধে জুলুম অত্যাচার করছে। গত ১৩ ফব্রেুয়ারি দুপুরে র্পূব পরকল্পিতভাবে অস্ত্র-শস্ত্রে সজ্জতি হয়ে তার উপর হামলা চালায়। এসময় মফজিুর রহমান তাকে প্রাণে হত্যার জন্য কাঠের ফাইল দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে মাটিতে পড়ে যান। সন্ত্রাসী সহিদ ও মনি বেগম লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করে। অন্যান্যরা তার শরীরের বিভিন্ন  জায়গায় আঘাত করে। আর মনি বেগম তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে। শিল্পি তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নয়ে। র্বতমান যার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। আর অন্যান্য সন্ত্রাসীরা তাকে মারধর করতে থাকে। সেখান থেকে সন্ত্রাসী যাওয়ার পর একজন অটোচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা করতে গেলে পুলিশ তার লিখিত অভিযোগ গ্রহণ করলেও মামলা হিসাবে গ্রহণ করছে না। আর উক্ত অভিযোগ তদন্তকারী কর্মকর্তা থানার এসআই জুয়েল অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন।
সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিচ্ছে। এবিষয়ে নব নির্বাচিত সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী’র দৃষ্টি আর্কশন র্পুবক দোষীদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন হোসনে আরা বেগম।

 

এমএসএম / এমএসএম

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার

জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভা

জাতীয় প্রেস ক্লাবে যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বাইফার সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্যা আজিজ

দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর ‘পাগলা মৌজা’য় স্থাপনের দাবি স্থানীয়দের

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে গতি বাড়িয়েছে দুদক, বিদেশি সম্পদ ও ১৮৭ ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে

মঙ্গলবার গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়