গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে : ফরিদপুরে শামা ওবায়েদ
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। আমাদের আবারো মুক্তিযুদ্ধের মতো এই একনায়কতন্ত্রকে হটানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। আবারো ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। রোববার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা, পৌর ও সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির এক পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, এদেশের মানুষ কেনো আন্দোলন করবেন না? তারা কি ৩০ ডিসেম্বরের নির্বাচনে কেউ ভোট দিতে পেরেছিলেন? তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কেনো জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে না। তিনি বলেন, শুধুমাত্র ধানের শীষে ভোট দেয়ার কারণে ফরিদপুরের সালথা উপজেলার সাধারণ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। তারা ঘরে ফিরতে পারছেন না। সারাদেশেই বিএনপির অসংখ্য নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত।
নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এম মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. আশরাফ হোসেন, হাসানুর রহমান মৃধা ও কামরুজ্জামান সুমন।
আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আলিমুজ্জামান সেলু প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ হাসান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ, সদস্য সচিব কামাল হোসেন সরকার, সালথা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাস্থল থেকে জানানো হয়, মামলা সংক্রান্ত কারণে সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়।
এর আগে সকালে শামা ওবায়েদ ও বিএনপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্য সচিবের পরিবারকে সমবেদনা জানাতে গোপালগঞ্জে যান। এবং মরহুমের কবর জেয়ারত করেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied