ফরিদপুরে বজ্রপাতে কৃষকের ২ গরুর মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বজ্রপাতে হাবিবুর রহমান নামে এক কৃষকের দুটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাদপুর ইউনিয়নের আমুরদি গ্রামে এ ঘটনা ঘটে। দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের শব্দ শুনে কৃষক হাবিবুর রহমান দুটি গরু গোহালঘরে উঠিয়ে রাখেন। হঠাৎ তার ঘরের পাশে বাঁশঝাড়ের ওপর বজ্রপাত হলে গোহালঘরে থাকা দুটি গাভী পুড়ে মারা যায়।
রোববার সন্ধ্যা ৭টার দিকে কৃষক হাবিবুর রহমান বলেন, গরিব মানুষ হওয়ায় বৃদ্ধ বয়সে কিছু করতে পারি না। দুটি গাভী দিয়ে সংসার কোনোরকম চলছে। চার ছেলে-মেয়ে নিয়ে ছয় সদস্যের সংসারে কেবলমাত্র বড় মেয়ের বিয়ে হয়েছে। এনজিও থেকে কিস্তি তুলে গরু দুটি কিনেছিলাম। গাভীর দুধ বিক্রি করে কিস্তি পরিশোধ করতে হয়। তাও বজ্রপাতে শেষ হয়ে গেল।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা