ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা
ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহফুযুর হক শাহিনের নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত যাদবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমছিমুর মাঠে এসে শোভাযাত্রা শেষ করে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন মাহফুযুর হক শাহিন।
বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী বলেন, আমি দলের কাছে আবারো চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের দিকনির্দেশনায় আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি, যাব। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমাকে নৌকা প্রতীক দিলে যাদবপুর ইউনিয়নবাসীকে আধুনিক সেরা পছন্দের ইউনিয়ন উপহার দেব এবং মাদক, সন্ত্রাসমুক্ত করে যুবসমাজকে একটি আধুনিক সমাজ উপহার দেব।
এ সময় সাথে ছিলেন- যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজুয়ান, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, সাবেক মেম্বার জিয়াউর রহমন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল সালাম, জাহাঙ্গীর আলম, মো. রুবেল প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ