রক্তের আল্পনায় ঈদযাত্রা ২০২৬: সড়ক, রেল ও নৌপথে অব্যবস্থাপনার পৈশাচিক উৎসব
২০২৬ সালের এই ঈদটি হওয়ার কথা ছিল আনন্দ ও সম্প্রীতির। কিন্তু বাংলাদেশের মানচিত্রে এই ঈদটি আজ চিরস্থায়ী এক বিষাদের নাম। নাড়ির টানে বাড়ি ফেরা আর কর্মস্থলে ফেরার প্রতিটি বাঁকে আজ রক্তের হিমশীতল স্পর্শ। গত ১০ দিনে দেশের মহাসড়ক, রেলপথ ও নৌপথে অন্তত ২৭৯ জন মানুষের অকাল মৃত্যু হয়েছে। কোথাও বাসের জানলা দিয়ে বেরিয়ে আছে শিশুর নিস্প্রাণ হাত, কোথাও ট্রেনের চাকায় পিষ্ট হয়েছে নতুন কেনা ঈদের জামা। এটি কেবল দুর্ঘটনা নয়, এটি ছিল হাজার হাজার সাধারণ মানুষের আর্তনাদ আর প্রশাসনিক উদাসীনতার এক পৈশাচিক দলিল।
১. বিচ্ছিন্ন হলো নাড়ির বন্ধন- জানলায় শিশু, স্টেশনে মা: ২০ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঘটে যাওয়া দৃশ্যটি ছিল মানবতার চরম পরাজয়। উত্তরবঙ্গগামী 'রংপুর এক্সপ্রেস' তখন ছাড়ার শেষ বাঁশি বাজাচ্ছে। ভিড়ের চাপে ট্রেনের দরজার কাছে পৌঁছানো অসম্ভব দেখে এক মা তার ৪ বছরের শিশু সন্তানকে জানলা দিয়ে ভেতরে থাকা এক অপরিচিত যাত্রীর কোলে তুলে দেন। ভেবেছিলেন পরের মুহূর্তেই নিজে উঠতে পারবেন। কিন্তু ট্রেনের চাকা যখন ঘুরতে শুরু করে, তখন মানুষের সমুদ্র তাকে পেছনে ঠেলে দেয়। ট্রেনের ভেতরে রয়ে গেল তার নাড়িছেঁড়া ধন, আর মা পড়ে রইলেন স্টেশনের ধুলোয়। টিকিট থাকার পরও অব্যবস্থাপনার কারণে এই বিচ্ছেদ কি কোনোদিন ক্ষমা করা সম্ভব?
২. দৌলতদিয়া ট্র্যাজেডি: ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে যা ঘটেছে, তা স্রেফ গাফিলতি। বৃষ্টির কারণে পিচ্ছিল পন্টুনে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না।''হাসনা হেনা" ফেরিটি পৌঁছানোর সাথে সাথেই "সৌহার্দ্য পরিবহন"-এর বাসটি চলতে শুরু করে এবং সরাসরি নদীতে পড়ে যায়। উদ্ধারকারী জাহাজ "হামজা" পৌঁছাতে ৩ ঘণ্টার বেশি দেরি করে। এই দীর্ঘ সময়ে বাসের ভেতরে থাকা ২৬ জন যাত্রী অক্সিজেনের অভাবে এবং পানিতে ডুবে মারা যান। এমনকি ২৭ মার্চ পাটুরিয়া ঘাটেও "কেরামত আলী" ফেরিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৩. সদরঘাটের পৈশাচিকতা: দুই লঞ্চের চাপে পিষ্ট বাবা-ছেলে। ১৮ মার্চ সদরঘাটে এমভি "জাকির সম্রাট-৩" এবং "আসা যাওয়া-৫" লঞ্চের মাঝখানে পড়ে একটি ছোট ট্রলার দুমড়ে-মুচড়ে যায়। এতে পিষ্ট হয়ে বরিশালের মেহেন্দীগঞ্জের মিরাজ ফকির ও তার ছেলে সোহেল ফকির মারা যান। সোহেল ফকিরের পা বিচ্ছিন্ন হয়ে লঞ্চের ওপর পড়ে থাকে, আর তার বাবার দেহ তলিয়ে যায় বুড়িগঙ্গায়। পাশে থাকা তার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন।
৪. রেলপথে বিশৃঙ্খলা: ঈদের আগে ১৮ মার্চ বগুড়ার সান্তাহারে "নীলসাগর এক্সপ্রেস"-এর ৯টি বগি লাইনচ্যুত হয়। চালকের অবহেলা ও লাল পতাকা উপেক্ষা করে ১০০ কিমি বেগে ট্রেন চালানোর ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ২৭ মার্চ রাতে টাঙ্গাইলের কালিহাতীতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। বাসের তেল শেষ হয়ে যাওয়ায় রেললাইনে হাঁটাহাঁটি করার সময় তারা এই দুর্ঘটনার শিকার হন।
৫. কুমিল্লায় মাইক্রোবাস ধ্বংস,একই পরিবারের ৪ জনের সমাধি: ২৬ মার্চ কুমিল্লার মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হন। মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী ও দুই সন্তানের জানাজা শেষে যখন দাফন করা হয়, পুরো এলাকা শোকাতুর হয়ে পড়ে। কেবল ১২ বছরের শিশু আব্রার অলৌকিকভাবে বেঁচে যায়।
৬. টিকেট কালোবাজারি ও তেলের হাহাকার: কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল কর্মচারীদের সিন্ডিকেট এসি রুমের ৪টি সিট ৮ জন যাত্রীর কাছে চড়া দামে বিক্রি করে ব্ল্যাকমেইল করার সময় ধরা পড়ে। তারা ১০ দিন আগে থেকেই বগির সব টিকিট কেটে রাখে।
জ্বালানি সংকট: ২৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে তেলের তীব্র সংকট। ফিলিং স্টেশনগুলো 'তেল নেই' বোর্ড ঝুলিয়ে রেখেছে। এই সুযোগে অসাধু পরিবহন মালিকরা ৫ গুণের বেশি ভাড়া আদায় করছেন। মানুষ নিরুপায় হয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে পশুর মতো গাদাগাদি করে ফিরছে।
৭. কক্সবাজার রুটে পাথর নিক্ষেপ আতঙ্ক: ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী "পর্যটক এক্সপ্রেস" এবং "কক্সবাজার এক্সপ্রেস" এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রামু থেকে ঈদগাহ এলাকায় ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপের কারণে বহু যাত্রী আহত হচ্ছেন।
৮. নতুন সরকারের জন্য অগ্নিপরীক্ষা:
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য এই ঈদযাত্রা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু মাফিয়া সিন্ডিকেট, জালানি তেলের কৃত্রিম সংকট এবং প্রশাসনের জিরো টলারেন্সের অভাব প্রমাণ করেছে যে, সাধারণ মানুষের জীবনের চেয়ে মুনাফা বড়। আগামীর ঈদ যাত্রায় যদি জরাজীর্ণ পন্টুন সংস্কার, রেলের নিরাপত্তা এবং পরিবহন সিন্ডিকেট দমন না করা হয়, তবে এই মৃত্যুর মিছিল কেবল দীর্ঘতরই হবে। এই রক্তের দাগ কোনো ডিটারজেন্ট দিয়ে মোছা যাবে না। শোকাতুর পরিবারের চোখের জল আর সেই প্ল্যাটফর্মে পড়ে থাকা মায়ের চিৎকার যেন আমাদের প্রশাসনের প্রতিটি টেবিলে প্রতিধ্বনিত হয়।
এমএসএম / এমএসএম
ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়ালে বছরে তেল বাবদ বেশি খরচ হবে ৬১০০০ কোটি টাকা
রক্তের আল্পনায় ঈদযাত্রা ২০২৬: সড়ক, রেল ও নৌপথে অব্যবস্থাপনার পৈশাচিক উৎসব
রাষ্ট্রীয় অর্থে ‘রাক্ষুসে থাবা’
বিআরটিএর ভাতিজা রফিক এর তোঘলতি বদলি বাণিজ্য
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল
তথ্যপ্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে তথ্য প্রদানে প্রতারণার আশ্রয় নিয়েছেন বিপ্লব কুন্ডু
‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদে যাচ্ছেন যারা
এনবিআর সদস্য মোস্তাফিজুর রহমানের এত সম্পদের উৎস কোথায়
চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান এর চাঁদাবাজি
বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও নারী কেলেঙ্কারীর অভিযোগ
অঢেল সম্পদের মালিক এনবিআর কর্মকর্তা শহিদুল ইসলাম
অভিযুক্ত বিপ্লব কুন্ডুই তদন্ত কমিটির প্রধান