তানোরে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে ৫হাজার টাকা জরিমানা
রাজশাহীর তানোরে অবৈধ ভাবে গ্যাস মজুতের দায়ে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান।গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে পৌর সদরের গোল্লাপাড়া বাজারের হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে এ ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, হাজি স্টোরের মালিক আতাউর রহমান গ্যাস সিলিন্ডার যথাযথ ভাবে সরবরাহ না করে মজুত করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করেন। এতে করে নির্বাহী অফিসারের এমন সাড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।উপজেলা নির্বাহী অফিসার নাঈম খান জানান, অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার, তেল মজুদ কারী ও বাড়তি দামে বিক্রি করলে কোন ছাড় দেয়া হবেনা। যারা এধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ ধরনের অভিযান প্রতি নিয়তই পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ