ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ৪:২
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগী ১শ’ ৫০ জন নারী পুরুষদের মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়।
 
তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি রাজশাহী জেলা জামায়াতের আমীর আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, তানোর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, তানোর উপজেলা নায়েবে আমীর আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর কাদির।
 
তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন মিয়া, মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী বলেন, অত্র উপজেলার ২টি পৌরসভা ও ৭ ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে ১শ’ ৫০ জন সুফল ভোগীর মধ্যে ২টি করে মোট ৩শ’ টি ছাগল প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার