তানোরে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা গতকাল রবিবার (১২এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করা হয়।মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল দেয়া হয়। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করছে। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীপ্রমুখ।এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্ভোধন করার কথা থাকলেও জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি মিটিং থাকার কারনে উপস্থিত ছিলেন না। তবে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে। উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ