তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ
আকাশে-বাতাসে নতুন বছরের আনন্দবার্তা। জরাজীর্ণ সব মুছে দিয়ে নতুনের আহ্বানে রাজশাহী তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক নাঈমা খান -এর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রাটি তানোর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান তার বক্তব্যে বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যের জয়গান গেয়েছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
“অ নুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুরো উৎসবটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, বাঙালির প্রাণের এই উৎসব কোনো ভেদাভেদ মানে না। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে এই আনন্দঘন আয়োজনের। এর আগে সোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্য পানতাও ইলিশের পরিবর্তে রুই মাছ ও আলু ভর্ত্তার আয়োজন করেন।অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থানে দিবসটি সুশৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে পালিত হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied