ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে বিল কুমারী বিলের বুকে সোনালী স্বপ্ন, ধান কাটার অপেক্ষায় কৃষক


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১৬

রাজশাহীর তানোর উপজেলার বিল কুমারী বিলের বুক এখন সবুজ আর সোনালী ধানের শীষে ভরপুর। দিগন্তজোড়া ধানের সমারোহে বিলপাড়ের হাজারো কৃষক এখন নতুন স্বপ্নে বিভোর। সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই বিলে শুরু হবে বোরো ধান কাটার উৎসব। তবে কৃষকের চোখেমুখে হাসির ঝিলিক থাকলেও ধানের দরপতন ও মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন নিয়ে বিরাজ করছে দুশ্চিন্তা।উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, এবারে বিলে রোগবালাই ও পোকা-মাকড়ের উপদ্রব খুবই কম ছিল। সেচ ও বিদ্যুতের কোনো ঘাটতি না থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন চমৎকার হয়েছে। কৃষকদের মতে, বিলের নিজস্ব এক বিঘা জমিতে ধান চাষে খরচ হয়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। আর যারা লিজ নিয়ে চাষ করেছেন, তাদের বিঘাপ্রতি খরচ পড়েছে ২২ থেকে ২৪ হাজার টাকা। বিলে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মণ ফলন পাওয়ার আশা করছেন চাষিরা।বাম্পার ফলন হলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ধানের বর্তমান বাজার দর। কৃষকরা জানান, গত কয়েকদিনে ধানের দাম মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কমে গেছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জ্বালানি তেলের সংকটে পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ধানের বাজারে মন্দাভাব দেখা দিয়েছে। এছাড়া বৈরী আবহাওয়া ও ঝড়ের আতঙ্ক তো রয়েছেই।বিলের বুকে যখন কৃষকের সোনালী স্বপ্ন দুলছে, তখন বিলে পানি না থাকায় চরম সংকটে পড়েছেন হাজারো মৎস্যজীবী পরিবার। বিলের মূল অভয়াশ্রম অংশেও পানি নেই। ফলে গত দেড় মাস ধরে বিলে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মৎস্যজীবী রফিকুল ও আফজাল জানান, তারা পুরোপুরি বিলের মাছের ওপর নির্ভরশীল। এখন মাছ না থাকায় এনজিওর কিস্তি ও পরিবারের অন্ন সংস্থান করতে তারা হিমশিম খাচ্ছেন।পৌরসভার বিএস আকবর আলী জানান, ধানে পাক ধরেছে এবং কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ১৩০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন