ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শাহানা আজিজ ফাউন্ডেশন ও সারা বাংলা '৮৮ ঝিনাইদহ প্যানেলের উদ্যোগ

হরিণাকুণ্ডুতে চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১২:৩৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শাহানা আজিজ ফাউন্ডেশন ও সারা বাংলা '৮৮ ঝিনাইদহ প্যানেলের উদ্যোগে ফলদ বৃক্ষের চারা বিতরণ, রোপণ ও নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়। গত শনিবার বেলা ১১টায় রিশখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামের্সি অনুষদের প্রফেসর ড. এমএ মজিদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, দৈনিক নবচিত্র সম্পাদক আলা উদ্দীন আজাদ এবং সারা বাংলা ’৮৮ ঝিনাইদহ প্যানেলের সমন্বয়ক মেহেদী মাসুদ। অনুষ্ঠানে প্রধান শিক্ষক জীবন কুমার স্বাগত বক্তব্য এবং সাবেক চেয়ারম্যান সাব্দার রহমান বক্তব্য প্রদান করেন।

মনোজ্ঞ এই প্রোগ্রামে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আলী চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ও সভাপতি-সাধারণ সম্পাদক, কাজী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে নিজ নিজ অঙ্গন থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন তারা। 

অনুষ্ঠানের শেষ পর্বে তিন শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে পাঁচ শতাধিক কাঁঠাল গাছের চারা বিনামূল্যে বিতরণ ও আমড়া, নারিকেল, কাঁঠালসহ শতাধিক চারা রোপণ এবং নবগঙ্গা নদীতে তিন মণ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ