তানোরে বৈশাখী ঝড় বৃষ্টিতে শুয়ে পড়েছে বিলের বোরো ধান:চাষীদের দুশ্চিন্তা
রাজশাহীর তানোরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বিলের পাকা ও আধাপাকা ধান মাটির সাথে নুয়ে পড়েছে। এতে বিলপাড়ের কৃষকদের মাঝে হতাশা বিরাজ করলেও আলুর জমিতে সদ্য রোপণকৃত বোরো ও আউশ ধানের জন্য এই বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ফলে একদিকে যেমন ফসলের ক্ষতিতে কৃষকরা দিশেহারা, অন্যদিকে বৃষ্টির ছোঁয়ায় তৃপ্তির ঢেঁকুর তুলছেন অন্য একদল কৃষক।
জানা গেছে, গত শনিবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে প্রথম গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সময়ের সাথে সাথে বাড়ে ঝড়ের তীব্রতা। রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলে প্রথম দফার ঝড়-বৃষ্টি। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও ১২টা ৪০ মিনিটের দিকে মেঘের গর্জনের সাথে আবারো প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়, যা প্রায় ঘণ্টাব্যাপী চলে। এই বৈরী আবহাওয়াতেই বিলের পাকা ও আধাপাকা ধান গাছ মাটিতে শুয়ে পড়ে। পরদিন রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ স্বাভাবিক থাকলেও দিনভর কৃষকদের নুয়ে পড়া ধান গাছ টেনে তুলে একটার সাথে আরেকটা বাঁধতে দেখা যায়।
বিলপাড়ের কৃষক মামুন মোল্লা জানান, তাঁর দুই বিঘা নিচু জমির ধান ১২-১৪ দিনের মধ্যে কাটার কথা ছিল, কিন্তু ঝড়ে সব মাটিতে শুয়ে পড়েছে। এখন রোদের তাপ কম লাগায় ধান পাকতে দেরি হবে এবং বিঘায় ২-৩ মণ ফলন কম হতে পারে। তুহিন নামের আরেক কৃষক জানান, তাঁর ২২ কাঠা জমির পুরো ধান শুয়ে পড়েছে। মাসুদ নামের এক কৃষক জানান, বিলের নিচু জমির ধান আধাপাকা হওয়ায় ক্ষতি বেশি হবে, তবে ওপরের পাকা ধানে তেমন ক্ষতি হবে না। মনির নামের আরেক কৃষক জানান, তাঁর ১৬ কাঠা জমির ধান কয়েক দিনের মধ্যে কাটার কথা ছিল, নুয়ে পড়লেও বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই।
উপজেলায় মূলত দুই ভাগে ধান চাষ হয়—বিলের নিচু জমিতে আগাম বোরো এবং আলু তোলার পর আরেক দফা ইরি বোরো ও আউশ। তানোরের চান্দুড়িয়া ব্রিজ ঘাট থেকে চৌবাড়িয়া ব্রিজ পর্যন্ত বিস্তৃত বিলে আগাম ধানের চাষ হয়। বিলের ধানে ঝড়-বৃষ্টির আঘাত লাগলেও আলুর জমিতে রোপণকৃত ধানের জন্য এই বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে। পলাশ নামের এক কৃষক জানান, খরতাপ আর লোডশেডিংয়ের কারণে সেচ দিতে পারছিলেন না, এই বৃষ্টি না হলে অনেকের ধান পুড়ে যেত। বকুল ও রফিকুল নামের কৃষকরা জানান, সেচের জন্য হাহাকার চলছিল, বৃষ্টির কারণে এখন আগাছা দমনের কীটনাশক দেওয়া সহজ হবে এবং ধানের প্রচুর উপকার হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ