তানোরে ভুয়া কাজীর রমরমা বাণিজ্য, প্রতিকার চেয়ে ডিসিকে অভিযোগ
রাজশাহীর তানোরে সরকারি নিবন্ধন ছাড়াই ‘কাজী’ পরিচয় দিয়ে দীর্ঘ দুই দশক ধরে বিয়ে ও তালাক নিবন্ধনের নামে অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম গোলাম রাব্বানী ধুলু। তিনি উপজেলার কলমা ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা।এই প্রতারণা বন্ধে এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৩ এপ্রিল রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের সরকার নিযুক্ত নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মো. আহসান হাবিব। তবে অভিযোগের ৯ দিন পার হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানী ধুলু ২০০২ সাল থেকে নিজের ফার্মেসি ব্যবসার আড়ালে ভুয়া বালাম বই ব্যবহার করে বিয়ে ও তালাক নিবন্ধন করে আসছেন। সম্প্রতি ৩ এপ্রিল এক নারীর তালাক নোটিশ জারি করে তিনি তিন হাজার টাকা হাতিয়ে নেন। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে এক দম্পতির ভুয়া নিকাহনামা প্রদানের তথ্যও পাওয়া গেছে। প্রতিটি নিবন্ধনের জন্য তিনি তিন থেকে চার হাজার টাকা আদায় করেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।কলমা ইউনিয়নের বৈধ কাজী আহসান হাবিব বলেন, ‘গোলাম রাব্বানী ধুলু কোনো লাইসেন্স ছাড়াই বছরের পর বছর সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। তাঁর দেওয়া কাগজপত্রের কোনো আইনি বৈধতা নেই, যা ভবিষ্যতে ভুক্তভোগীদের বড় ধরনের আইনি জটিলতায় ফেলতে পারে।অভিযোগের বিষয়ে গোলাম রাব্বানী ধুলু দাবি করেন, তিনি ২০০২ সালে আইন মন্ত্রণালয় থেকে নিয়োগ পেয়েছেন। তবে একই ইউনিয়নে দুজন কাজী থাকার বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।রাজশাহী জজ কোর্টের আইনজীবী মনোয়ার হোসেন বাবু বলেন, ‘মুসলিম বিয়ে ও তালাক (রেজিস্ট্রেশন) আইন-১৯৭৪ অনুযায়ী, লাইসেন্স ছাড়া কেউ কাজীর পরিচয় দিয়ে নিবন্ধন করলে সেটি দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই হতে পারে।’তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সঙ্গে মুঠোফোনে বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি এখনো আমার নজরে আসেনি। অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ