মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, দেরি হলেই হুমকি-হয়রানি
ডিজিটাল প্ল্যাটফর্মে সহজ শর্তে তাৎক্ষণিক ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে সুপরিকল্পিত প্রতারণার জালে আটকে ফেলছে একাধিক অসাধু চক্র। ‘ফিন ক্যাশ দ্রুত ক্যাশ ক্যাশ ক্রেডিট’ স্মার্টলোন ওয়ার্ল্ড’ ও গুইকলোন’সহ নানা নামে পরিচালিত এসব মোবাইল অ্যাপ সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে ব্যবহারকারীদের প্রলুব্ধ করছে। “তাৎক্ষণিক অনলাইন ক্যাশ দ্রুত ও নিরাপদ ঋণ এমন চটকদার স্লোগানের আড়ালে গড়ে উঠেছে প্রতারণার এক সুসংগঠিত নেটওয়ার্ক।
স্বল্প ঋণে অস্বাভাবিক সুদ
অনুসন্ধানে দেখা গেছে এসব অ্যাপে নিবন্ধনের সময় গ্রাহকের মোবাইল নম্বর ই মেইল হোয়াটসঅ্যাপ নম্বর এবং জাতীয় পরিচয়পত্রসহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। এরপর ১ হাজার ৫০০ টাকার ঋণের আবেদন করলে গ্রাহকের হাতে দেওয়া হয় মাত্র ৯৭৫ টাকা অবশিষ্ট অর্থ বিভিন্ন ফি ও চার্জের নামে কেটে নেওয়া হয়। অথচ মাত্র সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয় ১ হাজার ৭২৫ টাকা। অর্থাৎ অতি স্বল্প সময়ে অস্বাভাবিক হারে সুদ আরোপ করা হচ্ছে, যা প্রচলিত আর্থিক নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
সময় পেরোলেই হুমকি ও মানসিক চাপ
নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলেই শুরু হয় ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং লাগাতার হুমকি ধমকি। অভিযোগ রয়েছে এসব অ্যাপ ব্যবহারকারীর মোবাইল ডিভাইসে প্রবেশাধিকার নিয়ে ব্যক্তিগত ছবি কনট্যাক্ট লিস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে সেই তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অপব্যবহারের মাধ্যমে আর্থিক জালিয়াতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অনুসন্ধানে উঠে এলো ভয়াবহ চিত্র
এক অনুসন্ধানে একজন সংবাদকর্মী পরীক্ষামূলকভাবে একটি অ্যাপে আবেদন করে ২৫ এপ্রিল সকাল ৬টা ৪৭ মিনিটে ০১৮৪০-৮৮১৭৪০ নম্বর থেকে বিকাশের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা পান। কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায়, ১ মে থেকে ০১৩০৬-৮৭১৩৯৪, ০১৩৩০-৫৬৭৯৩২ ও ০১৮৩৯-৫৪৩৩০৪ নম্বর থেকে ফোন করে ৩ হাজার টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। অর্থাৎ এক সপ্তাহে প্রায় ৬৬.৬৭ শতাংশ সুদ দাবি করা হয়। টাকা পরিশোধে বিলম্ব হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে ওই সাংবাদিক নিজের পরিচয় প্রকাশ করলে প্রতারক চক্র যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
আইনি পদক্ষেপের প্রস্তুতি
ভুক্তভোগী সংবাদকর্মী জানিয়েছেন। সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলো ব্যবহার করে রাজশাহীর আদালতে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতারণায় ব্যবহৃত হচ্ছে ভুয়া পরিচয়
তদন্তে আরও জানা গেছে এসব চক্র অনেক সময় আন্তর্জাতিক সংস্থা ও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম লোগো ব্যবহার করে নিজেদের বিশ্বাসযোগ্য করে তোলে। ফলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগেই সতর্কতা জারি করেছে। সংস্থাটির মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি জানান ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ অনুযায়ী এ ধরনের অপরাধে জড়িতদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অনলাইনভিত্তিক এই প্রতারণা চক্রগুলোকে শনাক্ত করতে সাইবার ইউনিট কাজ করছে এবং ইতোমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। এক কর্মকর্তা বলেন মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের নামে প্রতারণা এখন একটি সংগঠিত অপরাধে রূপ নিয়েছে। খুব শিগগিরই এদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে।
সতর্ক থাকার আহ্বান
বিশেষজ্ঞরা বলছেন, সহজ শর্তে দ্রুত ঋণের প্রলোভন যত আকর্ষণীয়ই মনে হোক না কেন, এর আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর প্রতারণা। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো অচেনা অ্যাপে ব্যক্তিগত তথ্য প্রদান না করা এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়াই হতে পারে এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
এমএসএম / এমএসএম
মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, দেরি হলেই হুমকি-হয়রানি
ড্রেজার ব্যবসায়ী সন্ত্রাসীদের কাছে কয়েক হাজার কৃষক জিম্মি
রায়ের কপি’ বেঁচে প্রতারকচক্র একেকজন কোটিপতি, প্রাইভেট সিএনজি অটোরিকসা কল্যাণ সমিতির
কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ
চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিয়োগ বাণিজ্যের কেলেঙ্কারি: খাতা রাখা হলো থানা হেফাজতে
ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের নেতা সুকান্ত হালদার দৌরাত্ম্য
রায়ের কপি’ বেঁচে ‘প্রাইভেট সিএনজি মালিক কল্যাণ সমিতি’র নেতারা কোটিপতি
কেরানীগঞ্জে বিআরটিএ’র কর্মকর্তারা দালালদের মোবাইল ফোনেই সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধান করছেন
সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ : আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন
আওয়ামী সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদের আশীর্বাদ পুষ্ট আলাউদ্দিনকে ফায়ার সার্ভিসে নিয়োগ