ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী লায়ন বাবুলের কর্মীসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:৫৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের কর্মীসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা আহবায়ক কমিটির সদস্য, ভূঁইয়া ফাউন্ডেশনের  চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল গত রোববার রাতে বারদীর নাকরিয়াহাটি এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করে। তিনি তার নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত উঠোন বৈঠক ও আলোচনা সভা চালিয়ে যাচ্ছেন। প্রবীন আওয়ামীলীগ নেতা সিদ্দিক ফকিরের সভাপতিত্বে উঠোন বৈঠক ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী লায়ন মাহবুবুর রহমান বাবুল। সভায় বাবুল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের কথা তুলে ধরেন। উঠান  বৈঠক ও কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদীর প্রবীণ আওয়ামীলীগ নেতা হাফিজ উদ্দিন, শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়া, ওয়াসকুরুনী বীর বাহাদুর, আলমগীর হোসেন, মোঃ ডালিম, গুলজার হোসেন, মনির হোসেন, আব্দুল আউয়াল, মোস্তাফা মিয়া, কাজী বাদশা, বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বারদী ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে হাজার হাজার মানুষের ঢল নামে। এসময় এলাকাবাসী লায়ন মাহবুবুর রহমান বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় বক্তারা বলেন, চলমান করোনাভাইরাসে ওই এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যখন দিশেহারা হয়ে পড়েছিলো, ঠিক তখনই লায়ন বাবুল আল্লাহর অশেষ রহমতে আমাদের মাঝে দূত হিসেবে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা আরো প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবী, চোর ডাকাতদের লালন-পালন করে এমন কোন ব্যক্তিকে যেন আর বারদী ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার সুযোগ না দেয়া হয়। চেয়ারম্যান না হয়ে যে উন্নয়ন লায়ন বাবুল এই এলাকায় করেছেন চেয়ারম্যান হয়েও তারা পারেনি। লায়ন বাবুল এই এলাকার চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়নসহ বারদীবাসী শান্তিতে বসবাস করতে পারবে। লায়ন বাবুলকে পূর্ণ সমর্থন দিয়ে সবসময় তাঁর পাশে থাকার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার