ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করার সরঞ্জাম উচ্ছেদ করতে অভিযান


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ১১:৪৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া ও জাল দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকে কুমার নদীতে উপজেলার চুমুরদী ও ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়। এছাড়া বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মৎস্য ধ্বংসকারী চায়না দুয়াড়ি জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। 
 
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ মৎস্য অধিদপ্তরের কর্মচারী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ কুমার নদ ও এর আশপাশের নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া ও জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল এক শ্রেণির অসাধু চক্র। এছাড়া নিষিদ্ধ চায়না জাল দিয়ে বিপুল পরিমাণ মৎস্য নিধন করে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা ও চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী সংলগ্ন কুমার নদ ও আশপাশের বেশ কয়েকটি এলাকায়  অভিযান চালিয়ে বাঁধগুলো উচ্ছেদ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 
 
উল্লেখ্য, এর আগেও কুমার নদে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার সরঞ্জাম উচ্ছেদ করা হয়।
 
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কুমার নদের বিভিন্ন পয়েন্টে নদীর স্বাভাবিক স্রোতকে বাঁশের বেড়া ও জাল দিয়ে বাধাগ্রস্ত করে প্রতিবছরের মতো এবারও মাছ শিকারের মহোৎসব চলছিল। এক শ্রেণির অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে অবৈধভাবে ওই মাছ শিকার করে নদের গতিপথকে বাধাগ্রস্ত করে। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা