ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জাতীয় গৃহায়ণে জালজালিয়াতি ও দুর্নীতি  করে প্রাইজপোস্টিংয়ের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:১৮

‎জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে সাম্প্রতিক বদলি আদেশকে কেন্দ্র করে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং বিতর্কিত কর্মকর্তাদের ‘প্রাইজ পোস্টিং’ দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, গুরুতর অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি ড্রাফটম্যান পদ না থাকা সত্ত্বেও এই পদ সংযুক্তি করে প্রাইজ পোস্টিং’ দেওয়া হয়েছে। 

‎সূত্র জানায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. মুশফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত সোমবার ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়। এই আদেশ প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

‎ভুক্তভোগীদের অভিযোগ, যেসব কর্মকর্তা-কর্মচারী মাত্র ছয় মাস আগে ঢাকার বাইরে থেকে বদলি হয়ে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রধান কার্যালয়ে যোগদান করেছিলেন, তাদের কোনো সুস্পষ্ট প্রশাসনিক প্রয়োজন বা যৌক্তিক কারণ ছাড়াই আবার বদলি করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের বদলি সরকারি বদলি নীতিমালা ও প্রশাসনিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‎আরও অভিযোগ রয়েছে, জাতীয় গৃহায়ণ অধিদপ্তরে প্রকৌশলী দপ্তরে ড্রাফটসম্যানের অভাব। তাই বাইরে থেকে চুক্তিতে এনে কাজ করা হচ্ছে। কিন্তু ‘ড্রাফটসম্যান’ প্রকৌশলী দপ্তরে সংযুক্তি দেওয়ার নিয়ম থাকলে তা না করে ল্যান্ড শাখা সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, এটি নিয়মবহির্ভূতভাবে বিশেষ সুবিধা দেওয়ার একটি উদাহরণ।

‎এদিকে একাধিক কর্মচারীর অভিযোগ, যাদের বিরুদ্ধে স্বাক্ষর জাল, ভুয়া চালান এবং বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করে বরং গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। বিশেষ করে কর্মকর্তা ফুয়াদের পদায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত না করে এ ধরনের পদায়ন প্রতিষ্ঠানে ভুল বার্তা দিচ্ছে এবং সৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। কারণ এর আগে ফুয়াদ জাতীয় গৃহায়ণের সরকারি চালান জাল করে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয় তার বিরুদ্ধে। পরে তিনি টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে চাকরিতে বহাল হন।

‎তথ্য বলছে,ড্রাফটম্যান মো.হানিফ মিয়াকে স্থাপত্য শাখা থেকে  উপ-পরিচালক ভূমি ও সম্পত্তি কর্মকর্তার দপ্তর-২, হিসাব সহকারী মো.মোস্তফা হোসাইন ফুয়াদ ও মো আশরাফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরকে উপ-পরিচালক ভূমি ও সম্পত্তি কর্মকর্তার দপ্তর-১, মো. মাজেদুল ইসলাম নির্বাহী প্রকৌশলী কার্যালয় ঢাকা-২,জাতীয় গৃহায়ণ সেগুনবাগিচায়  অফিসে গুরুত্বপূর্ণ শাখায় তাদেরকে বদলি করা হয়েছে।  

‎২৭ লাখ টাকা চালান জালিয়াতি করা ফুয়াদের খালাতো ভাই ফারুককেও প্রাইজ পোস্টিং করা হয়েছে। এরা একই সিন্ডিকেটের সদস্য।  তারাই উপ-পরিচালক কে মোটা অংকের অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করেছে। 

‎এই অনিয়মে বিষয়ে মন্তব্য জানতে জাতীয় গৃহায়ণের উপ-পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. মুশফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি জাতীয় গৃহায়ণ কতৃপক্ষের সচিব মহোদয়ের সাথে কথা বলেন।

এমএসএম / এমএসএম

জাতীয় গৃহায়ণে জালজালিয়াতি ও দুর্নীতি  করে প্রাইজপোস্টিংয়ের অভিযোগ

তথ্য ফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগের পরও বিতর্কিত দোহাটেকের সাথেই নতুন চুক্তির পায়তারা

দরকষাকষি করে ঘুষ নেন স্টেশন কর্মকর্তা নাজমুল

বন মামলার নথি বদল

ত্রাণের টিন সরবরাহে অনিয়ম!

বদলির ফাঁদে পার্বত্যের প্রাথমিক শিক্ষকরা

নতুন সম্ভাবনার নাম মাশরুম

বন কেটে বাউন্ডারি শহীদের সাম্রাজ্য

GAP-এর মাধ্যমে নিরাপদ কৃষি ও রপ্তানির নতুন দিগন্ত: বদলে যাচ্ছে বাংলাদেশের কৃষি

৩৩.৩৫ কোটিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কন্ট্রোলার

মন্ত্রীর সঙ্গে দখলের তালিকায় দেশের শীর্ষ শিল্পগ্রুপ

বনবিভাগের মালি থেকে হাজার কোটি টাকার মালিক বাউন্ডারি শহিদ

বন রক্ষকই যখন দখলের গডফাদার