ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ফরিদপুরে 'ভূমি সেবা ডিজিটাল/বদলে যাচ্ছে দিনকাল'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২১। রোববার (৬ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ভূমি অফিস নিয়ে যে অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্স্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে।
তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় ২৫০ বছরেরও পুরনো। তাই এখানে যারা চাকরি করেন তাদের খেয়াল রাখতে হবে যাতে তারা এই কার্যালয়ের মর্যাদা রাখতে পারেন।
জেলা প্রশাসক অতুল সরকার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন। তিনি বলেন, যদি একান্ত প্রয়োজনে কাউকে বাইরে যেতেই হয়, তাহলে তিনি অফিসে তার বাইরে যাওয়ার কারণ লিখে যাবেন। তাতে আপনাদের সাথে জনগণের ভুল বোঝাবুঝি হবে না।
সভায় ভূমি সেবা সপ্তাহের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এবার আমরা এই ভূমি সেবা সপ্তাহ পালন করছি। আমাদের সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণকে সেবা দেয়াই আমাদের কাজ। এখন থেকে ভূমি রেজিস্ট্রেশন, মিউটেশন, কর প্রদানসহ নানাবিধ সুবিধা মিলবে।
সভা সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা। ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন।
সভায় মাঠকর্মীদের মধ্যে বক্তব্য দেন- চরমাধবদিয়া ইউনিয়নের ভূমি সহকারী আফসানা জামান ও খলিলপুর ইউনিয়নের ভূমি সহকারী মো. আবুল কালাম আজাদ।
পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা ২০২১-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় অন্যদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায় উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied