ফরিদপুরে গামছা দিয়ে কিশোরের হাত ও চোখ বেঁধে নির্যাতনের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মো. আরিফ শেখ (১৩) নামে এক কিশোরকে গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরের বাবা শাজাহান শেখ (৪০) বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে একই ইউনিয়নের শ্রীনগর গ্রামের হাসিবুল মোল্যা (২১), মিজান মির্জা (২২), নিয়ামুল মোল্যা (২২), ওহিদ মোল্যা (২৫), শাহিদ মোল্যার (৪৫) নামে নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত অবস্থায় আরিফ শেখ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে বৃহস্পতিবার বিকেলে আরিফ শেখ শ্রীনগর বারোয়ারি মন্দিরের পশ্চিম পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় হাসিবুল মোল্যাসহ অভিযুক্তরা আরিফকে ডেকে নিয়ে মন্দিরের দক্ষিণ পাশে শ্রী হরি সাহার মেহেগুনি বাগানের ভেতর নিয়ে দুটি গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে মাথাসহ শরীরের বিভিন্ন কোপ দিয়ে মারাত্মক জখম করে। এছাড়া অভিযুক্তরা ওই কিশোরের পিঠে ব্লেড দিয়েও জখম করে ফেলে রেখে চলে যায়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে শুক্রবার ( ১৫ ই অক্টোবর ) বিকেলে বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন জানান , নির্যাতনের শিকার কিশোরের বাবা বাদি হয়ে থানায় অভিযোগটি দিয়েছেন। থানা থেকে ডহরনগর তদন্ত কেন্দ্রে অভিযোগটি খতিয়ে দেখতে বলা হয়েছে। অভিযোগটি পাওয়ার পর আমি একজন দারোগাকে এ ব্যাপারে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা