পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা
রাজশাহীর বাঘা উপজেলাধীন ২নং গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পদ্মা নদে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার(১৬ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় উপজেলার গড়গড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ১শত বছরের এই নৌকাবাইচ প্রতিযোগিতা।
দুই দিন ব্যপি নৌকাবাইচের এই আয়োজন দেখতে দুই পাড়ে মানুষের ঢল নামে বেংগাড়ী বাজারের দক্ষিনে অবস্থিত পদ্মা নদীর এলাকায় জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচকে ঘিরে পুরো উপজেলা হাজার হাজার মানুষ উৎসবের আমেজে মেতেছিল। প্রথম দিন গত শুক্রবার ট্রলার নৌকা ও আজ শনিবার হাত বৌঠা নোকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার গড়গড়ী ইউনিয়ন ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকেও হাজার হাজার নারী-পুরুষ,শিশু-বৃদ্ধ,বৌ-জামাই,শশুর-শাশরীসহ আত্নীয় স্বজন মিলে এই আয়োজন দেখতে পদ্মা নদের দুই পাড়ে ভিড় জমান। বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন। এদিকে প্রতিযোগিতার সময় ঢাকঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান।প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চারঘাট-বাঘা-৬ আসনের সাংসদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। ২নং গড়গড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এর পুরুস্কার বিতরণে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,সাবেক মেয়র আক্কাছ আলী, অফিসার ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন,যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু,অধ্যক্ষ নছিম উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির,মাসুদ রানা তিলু, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন,স্থানীয় ইউপি আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো,আনিসুর রহমান আনিস, চকরাজাপুর ইউপি চেয়ারম্যান মো,আজিজুল আযম,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান মো,সাইফুল ইসলাম,আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।নৌকাবাইচ প্রতিযোগিতায় এলইডি ৩২ ইন্চি টিভিসহ অনান্য সামগ্রী উপহার দিয়ে পুরস্কৃত করা হয় নৌকা বাইচ খেলায় অংশগ্রহণ কারীদের।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার