প্লাস্টিক বর্জ্য মুক্ত বাংলাদেশ গড়তে সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট প্ল্যান চূড়ান্ত করছে সরকার : পরিবেশ সচিব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল বলেছেন, প্লাস্টিক দূষণ মুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট প্ল্যান চূড়ান্ত করছে সরকার। তিনি বলেন, বর্তমানে বাস্তবায়নাধীন থ্রি আর (3R- Reduce, Reuse, Recycle) পলিসি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কার্যকর করে প্লাস্টিক বর্জ্য মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
আজ রবিবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বিশ্বব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত " টুওয়ার্ড এ মাল্টিসেক্টরাল একশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ" শীর্ষক প্রতিবেদন পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ সচিব মোঃ মোস্তফা কামাল এসব কথা বলেন।
সভায় এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন বিদেশ হতে প্লাস্টিক বর্জ্য আমদানি নিষিদ্ধ করার সুপারিশ করেন। তিনি বলেন, বিদেশ হতে প্লাস্টিক বর্জ্য আমদানি করলে দেশের প্লাস্টিক বর্জ্য পুনঃ ব্যবহার, পুনঃ চক্রায়ন এবং হ্রাস নীতি কার্যকর হবে না। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিশেষ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত সোনালী ব্যাগ বেসরকারি খাতের মাধ্যমে উৎপাদন করার জন্য তিনি সুপারিশ করেন। ব্যবসায়ীগণ বিনিয়োগ করে এটিকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হবেন বলে তিনি সভাকে জানান।
সভায় জানানো হয়, বর্তমানে ৩৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা হয়। প্লাস্টিক একশন প্লানে ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ প্লাস্টিক রিসাইকল করা, ২০৩০ সালে মধ্যে ৩০ শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন হ্রাস করা এবং ২০২৬ সালের মধ্যে ৯০ শতাংশ সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খসড়া একশন প্ল্যান এর ওপর উপস্থিত সদস্যবৃন্দের সুপারিশসমূহ গ্রহণ করে এটিকে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনু বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজউক, এফবিসিসিআই, প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক মালিক সমিতি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied