আশুলিয়ায় শেখ রাসেল দিবসে আলোচনা সভা
আশুলিয়ায় আওয়ামী লীগ এবং তার সহযেগী সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেল দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদের হল রুমে শেখ রাসেলের জন্য দোয়া মিলাদ ও আলোচনা হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ মন্ডল সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন। শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিনে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ এর পক্ষ থেকে রাসেল দিবস পালন করে ও তার প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইউনূস,৭নং ওয়ার্ডের মেম্বার মঈনূল ভূইয়া, ৮নং ওয়ার্ডের হারুন মন্ডল, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফি উদ্দিন ও ইউপি সচিব মোঃ আমির হোসেন, আশুলিয়া থানা যুবলীগ শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষ্যে রবিবার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকায় গৃহ-হীনদের মাঝে আধা-পাকা ঘর বরাদ্ধ করেন। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার তার নিজস্ব অর্থায়নে এবং যুগ্ম আহবায়ক মঈনূল ভূইয়া ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমিন সরকারের সার্বিক সহযোগিতায় ইয়ারপুরের গৃহ-হীন আবু ছায়েদ ও ধনাইদ এলাকার শাহিদা বেগমকে ঘর নির্মাণ করে দিয়ে তাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। পরে শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে তার আত্মার জন্য দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার