ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পেঁয়াজ দানার আদর্শ চাষীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৮-১০-২০২১ বিকাল ৫:৩৪
ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের পেঁয়াজ দানার সফল চাষী আল-আমিন মোল্লার বাড়ীতে হামলা চালিয়ে আলমিরা ভেঙ্গে দানা বিক্রির ১২ লাখ টাকা ও আটভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
 
আল-আমিনজানান, প্রতিবেশী ও চাচাগণি মোল্লা এবং তার পুত্র মন্টু  মোল্লার নেতৃত্বে ১০-১২ জন ওই  বাড়ীতে হামলা চালিয়ে আগের দিন বীজ বিক্রি করে ঘরে রাখা বারো লাখ টাকা ও আটভরি স্বর্ণালংকার লুটে নেয়। তিনিজানান, ঘটনার সময় তিনি বাড়ীতে না থাকায় হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে ছোটো ভাই হেলাল মোল্লা (৩২) গুরুত্বর আহত হয়। আহত হেলাল বর্তমানে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল তদন্তকরে গেছেন। 
আল-আমিন মোল্লার স্ত্রী শিরিন বেগম জানান, রোববার বিকালে চাচাতো দেবর মন্টু মোল্লা এসে ডাক দিয়ে কথা আছে বলে গেট খুলতে বলে, গেট খোলার সাথে সাথে তারাচার থেকে পাঁচজন ধাক্কা দিয়ে দোতলায় কক্ষে প্রবেশ করে। এ সময় কয়েকজন বাড়ীর নিচতলার গেটে অবস্থান করে। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা খুলতে বাধ্য করে এবং আলমিরা থেকে নগদ বারো লাখ টাকা ও আটভরি স্বর্ণালংকার লুটে নেয়। তাদের বাঁধাদিতে গেলে দেবর হেলাল মোল্লাকে পিটিয়ে জখম করে। 
হাসপাতালে চিকিৎসাধীন হেলাল মোল্লা জানান, শোর চিৎকার শুনে এগিয়ে যাওয়ার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন হামলা চালিয়ে মারধর করলে আহত হন তিনি। হামলাকারীরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে আসেন বলেও জানান তিনি। 
এদিকে গণিমিয়া বলেন, তারা কারো বাড়ীতে হামলা বা টাকা ও ষ¦র্ণ লুট করেনি। হামলার কোনো ঘটনাও ঘটেনি। তিনি বলেন, আমার ভাইয়ের ছেলে আল-আমিনের পরিবারের সাথে পুর্বে থেকেই বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে তারাই হামলা চালিয়ে উল্টো আমাদের দোষ দিচ্ছে। 
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইন চার্জসুব্রত গোলদার জানান, বিষয়টিজানার সাথে সাথে একজন উপ পরিদর্শককেদ্বায়িত্ব দেয়া হয়েছে তদন্তের, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার