ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পাকস্থলীতে ইয়াবা পাচার কালে গ্রেফতার কুমিল্লার ‘স্বপন মিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২১ রাত ১০:২৪

 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এর সুদক্ষ নেতৃত্বে ইয়াবা সহ স্বপন মিয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর আর্মড পুলিশ।আটককৃতের পাকস্থলী থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

জিয়াউল হক জানান, গতকাল রাত ০৮ টায় অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে এপিবিএন সদস্যেরা স্বপন মিয়াকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। এই তথ্য পাওয়ার পরে তাকে নিকটস্থ হাসপাতালে এক্স রে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৪০ টি ইয়াবা সমৃদ্ধ ক্যাপসুল বের করে দেন অভিযুক্ত স্বপন। এই ক্যাপসুলগুলি থেকে সর্ব মোট ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
অভিযুক্ত স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি দেবিদ্বারের ফতেহাবাদের ওহিদুর রহমান ভূইয়ার সন্তান। আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

এমএসএম / এমএসএম

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ