ফরিদপুরে ঈদ-ই-মিলাদুন্নবীর আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
বুধবার দুপুরে কবি জসিমউদদীন হলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বিশ্বের কোন ধর্মেই হিংসা জিঘাংসা দেখিনি। তিনি আরো বলেন, পৃথিবীর প্রতিটি ধর্মেই মানুষের কল্যান করার কথা বলা হয়েছে। বলা হয়েছে সত্য কথা বল, ন্যায়ের পথে চল, অন্যায়কে প্রতিরোধ কর, অন্যায় কাজ থেকে বিরত থাক।
কবি জসীম উদদীন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুস সামাদ, প্রফেসর মোঃ শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান।
অনুষ্ঠানের শুরুতে তরজমা সহ কোরআন তেলাওয়াত করেন জজ কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান এবং নাত ই রাসুল (সাঃ) পে করেন আবুল কাশেম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ মাওলানা আঃ মান্নান। অনুষ্ঠানে (মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শ) বিষয়ক প্রবন্ধ পাঠ করেন বাকিগঞ্জ ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক শেখ আকরামুল হক। অনুষ্ঠানে (মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শ) নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খানভিলা জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর আনসারী, জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ ফজলুর রহমান, মুসলিম মিশন কলেজের সহকারী অধ্যাপক ও টেপাখোলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোঃ নুরুজ্জামান, শাহ্ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এবং ঢাকার লালমাটিয়া নিউ কলোনি জামে মসজিদের খতিব ও নূরুত তাওহীদ ফারুকিয়া মাদরাসার অধ্যক্ষ মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী প্রমুখ । এ ছাড়া ও শহরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied