ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তিস্তার পানি কমায় নীলফামারীতে বাড়ছে ভাঙন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১১:২০

নীলফামারীতে টানা বৃষ্টি, উজানের ঢল ও ভারতের গজলডোবার গেট খুলে দেয়ায় তিস্তা নদীতে হঠাৎ বেড়ে যাওয়া পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় নীলফামারীর ডিমলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে ধসে পড়ছে তিস্তার দু’পাড়। দুশ্চিন্তায় দিন পার করছেন তিস্তাপাড়ের মানুষ। অনেকেই বসতবাড়ি, আবাদি ফসল, মৎস্য খামার হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

নীলফামারীতে গত মঙ্গলবার রাত ১১টার দিকে হঠাৎ করে বিপদসীমা ৩৩ দশমিক ২ সেন্টিমিটার অতিক্রম করে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করলে দিনগত রাত ২টায় তা বিপদসীমা ৪৮ দশমিক ৬ সেন্টিমিটার অতিক্রম করে এবং ভোর ৪টায় আরও বৃদ্ধি পেয়ে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

অতিবৃষ্টি ও উজানের ঢলে গতকাল বুধবার সকাল ১২টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৬৩ দশমিক ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। বিকেলের দিকে তা বেড়ে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওঠে। রাত থেকে কমতে থাকে পানি।

বন্যাকবলিতদের দাবি, আকস্মিক বন্যায় আমাদের সয়-সম্বল হারিয়েছি। আমাদের আর কিছু রইলো না, আমরা ১৯৯৬ এর পর এ প্রথম এমন বন্যা দেখলাম। আমরা সরকার ও দেশের বৃত্তবানদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।

নীলফামারীর ডিমলা উপজেলায় স্থানীয় ইউপি চেয়ারম্যানরা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো গিয়ে দেখছি। ভাঙন এলাকাগুলো ডিমলা উপজেলা চেয়ারম্যান পরিদর্শন করেছেন। আমাদের একার পক্ষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। দেশের প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান করছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বর্তমানে তিস্তার পানি কমতে শুরু করেছে। এখন তিস্তার পানি বিপদসীমা ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণে ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে। জনসচেতনার জন্য মাইকিং করা হচ্ছে।

 

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের