হোয়াটসঅ্যাপে আসছে রিয়েক্ট ফিচার
অনেকদিন ধরে শোনা যাচ্ছিলো ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্মের মতো হোয়াটসঅ্যাপেও আসছে মেসেজ রিয়েকশন সেটিংস। তবে কিছু কারণে বিলম্ব হয় এই ফিচারের রোল আউট প্রক্রিয়া। গত মাস ধরে এই ফিচারের ওপর কাজ করছিলো সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি।
দীর্ঘ প্রতীক্ষার পর এবার হোয়াটসঅ্যাপেও এসেছে মেসেজ রিয়েকশন ফিচার। এখন থেকে বন্ধুদের মেসেজে প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্য অনুযায়ী, একটি নতুন বিটা ভার্সন লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপে। খুব শিগগির এটির রোল আউট প্রক্রিয়া শুরু করা হবে।
নতুন এই ফিচার সম্পর্কে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। এই ফিচারটি গ্রুপ নোটিফিকেশনের সেটিং, মেসেজ নোটিফিকেশনের সেটিংসের পাশাপাশি উক্ত অ্যাপের নোটিফিকেশন সেটিংসেও প্রদর্শিত হবে। এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সনেই পাওয়া যাবে বলে জানা গেছে।
এই নতুন মেসেজ রিয়েকশন ফিচারে দুটি কন্ট্রোল বাটন থাকবে। একটি টগল বাটন যার মাধ্যমে মেসেজ রিয়েকশনের যে নোটিফিকেশন আসবে সেগুলো চালু/বন্ধ করা যাবে। আর দ্বিতীয় অপশনটির মাধ্যমে ব্যবহারকারী মেসেজ রিয়েকশনের সাউন্ড বেছে নিতে পারবেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে একাধিক ফিচার রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ। যার মধ্যে মাল্টি ডিভাইজ সাপোর্ট এবং অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপ অন্যতম।
জানা গেছে, মেসেজ রিয়েকশন ফিচারটি এই মুহূর্তে ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এই বছর কিংবা নতুন বছরের শুরুতেই ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এটি যোগ করা হতে পারে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী