কুড়িগ্রাম রাজারহাটে হঠাৎ বন্যা
নীলফামারী জেলার তিস্তা নদীর উপর ডালিয়া গেটের সব কটি গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে হঠাৎ গত ২০ অক্টোবর বুধবার সন্ধা থেকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ, ঘড়িয়াল ডাঙ্গা ও নাজিম খা ইউনিয়নের তিস্তার চরে আনুমানিক ৫'শ হেক্টর জায়গাজুড়ে আলু, বাদাম সহ ধান ক্ষেত সহ ঘরবাড়ী রাস্তা ঘাট তলিয়ে যায়। আকস্মিক বন্যায় মাঝ রাতে ডুবে যায় এসব এলাকার প্রায় চার শতাধিক পুকুর। সরেজমিন ঘুরে দেখা গেছে অনেকের রান্না ঘরে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্না। নিম্ন আয়ের অনেক পরিবারে নেই শুকনো খাবার। গবাদি পশু নিয়ে সঙ্কটে রয়েছে বানভাসি পরিবারগুলো ।
করোনার প্রভাবে টানা দুই বছরের ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই অসময়ের বন্যায় লোকসানে পথে বসার উপক্রম হয়েছে আগাম চাষীদের। কেউ কেউ ঋণের টাকায় বেশি লাভের আশায় আগাম সবজি রোপণ করেছিলেন। স্বাবলম্বী হওয়ার বদলে নিঃস্ব হওয়া কৃষকদের চোখেমুখে হতাশার হাতছানি।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি সরকারিভাবে তাদের ক্ষতিপূরণ হিসেবে প্রণোদনা দিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর। বিদ্যানন্দের বন্যাকবলিত পরিবার ও কৃষকদের বিষয়ে বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন পুর্বক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহযোগিতার আশ্বাস দেন ।
(প্রথম ছবি বন্যার দ্বিতীয় ছবিটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সরেজমিন পরিদর্শন)
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied